শনিবার, ৮ আগস্ট, ২০২৬

শিশুর শ্রম - রত্না রায়


শিশুর শ্রম 
- রত্না রায় 

শিশুর শ্রম আর যেন না হয়
এসো শপথ করি
কচি কাঁচার ব্যথা লাগে ,কেঁদে কয় তরী।
ইঁটের বোঝা মাথায় করে কাজ করে ওরা,
খিদে মুখে ঘেমে নেয়ে কাঁদতে থাকে ত্বরা।

শিশুর মনে পাপ নেই সকল কাজই করে,
রাঘব বোয়াল কাজ করায় হুকুম করে জোরে।
ছোট্ট শিশু বোঝে নাতো শ্রম কাকে বলে,
তাইতো সবাই খাটিয়ে নেয়, ছলে বলে কৌশলে।

শিশুর কভু হয়না ভেদ সব শিশুরাই পবিত্র,
শ্রমিক সেজে ভুখ মেটায় দীন দরিদ্র অরিত্র।
ভাগ্য গুণে কতক শিশু স্কুলে যায় পড়তে,
গরিব যীশু ময়লা কুড়ায় সড়ক সাফাই করতে।

শিশু শ্রম বিরোধী দিবস,মনে রাখা চাই,
সকল শিশু পড়তে যাক ,সহমত হোক তাই।
কচি কাঁচার মুখের হাসি সারা জীবন থাক,
মায়ের কোলে মানুষ হোক বাজুক হৃদয় ঢাক।

শিশু শ্রমিক দেখলে পরে হবে প্রতিবাদ,
ফুলের হাসি বাঁধ ভেঙে যাক ,হোকনা শুভ আবাদ।
শিশুর শ্রমে কেঁদে ওঠে প্রতিটি প্রাণ মন,
নিষ্পাপ সব শিশু যীশু খেলুক সারাক্ষণ।

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

"শিশু শ্রমিক দেখলে পরে হবে প্রতিবাদ,
ফুলের হাসি বাঁধ ভেঙে যাক ,হোকনা শুভ আবাদ।
শিশুর শ্রমে কেঁদে ওঠে প্রতিটি প্রাণ মন,
নিষ্পাপ সব শিশু যীশু খেলুক সারাক্ষণ।"

অপূর্ব প্রকাশ 🙏🏻

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট