মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

চাহিদা - সালাম মালিতা


 
চাহিদা
- সালাম মালিতা 

লোভী মানুষদের আবদারের শেষ নেই 
রাতদিন আক্ষেপের সুরে-
সৃষ্টিকর্তার কাছে অপ্রাপ্তি নিয়ে অভিযোগ করে,
সে যে সুস্থ আছে, জীবিত আছে 
অনেক অভাগার চেয়ে অনেক ভালো আছে-
এটা ভুলে গিয়ে শুধুই নেই নেই করে। 

আমরা কর্মের অধিক 
মুনাফা হাসিল করার প্রত্যাশা নিয়ে থাকি,
আখের গুছিয়ে শেষে ভুলে যায় 
বিনিময়ে আমি কী দিচ্ছি!

মানুষ এমন এক প্রাণী
যার চাহিদা সম্পূর্ণরূপে পূরণযোগ্য নয়,
একটার পর একটা
নতুন নতুন অভিসন্ধিতে আশা বাঁধে। 
সবসময়ই নিজের থেকে নিম্নস্তরের-
মানুষের সাথে তুলনা না করে, 
উচ্চাসনে থাকা ব্যক্তির সাথে তুলনায় 
সাধ্যের মধ্যে প্রাপ্তিতেও অসন্তুষ্ট থাকে।

মনুষ্যজাতির ধর্ম-দখলদারির খেলায় মত্ত হয়ে 
ভুলে যায় তার অতীতের অবস্থান, 
পরনিন্দায় ব্যস্ত সময় পার করে 
নিজের জন্য অবশিষ্ট আর কিছুই রাখে না। 
বিজয়োল্লাস করতে তাই অনীহা  
কর্মের প্রতি অবজ্ঞা নিয়ে আসে-
আর নিজের সকল সৃষ্টিকে তুচ্ছ মনে করে 
অর্জিত খুশি মনঃকষ্টে রূপ দেয়।

গভীর জীবনবোধ থেকে আমি আজ
মোক্ষ লাভের আশায় চাহিদা কমিয়েছি, 
পূর্বের অবস্থানের সাথে তুলনায় 
প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
মন থেকে সুখে আছি এটা মেনে নিয়ে 
জীবনটাকে উপভোগ করছি...!

সকল প্রশাংসা সেই মহান সৃষ্টিকর্তার প্রতি
যিনি নির্মল অক্সিজেন দিয়ে সুস্থতার সহিত-
সুন্দর ধরণীতে জীবিত রেখেছেন!

৫টি মন্তব্য:

সমর্পিতা রাহা বলেছেন...

চমৎকার লেখা

Sarbani Das বলেছেন...

অনবদ্য উপস্থাপন করেছেন কবি।

Sarbani Das বলেছেন...

আপনার বলিষ্ঠ কলম কে কুর্নিশ জানাই

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

অপূর্ব লেখা 🌷🌷🌷🌷

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

পাঠে সমৃদ্ধ হলাম 🙏🌹

ভাতের কাঙাল - সর্বানী দাস

  ভাতের কাঙাল - সর্বানী দাস কেউ খায় মানচিত্র কেউ সভ্যতার নগ্ন দেওয়াল,, আরে বেজন্মা,  দুমুঠো ভাত দে, বন্ধ কর রে জাতের খেয়াল। কুকুর মানুষে ...

জনপ্রিয় পোস্ট