ভাতের কাঙাল
- সর্বানী দাস
কেউ খায় মানচিত্র
কেউ সভ্যতার নগ্ন দেওয়াল,,
আরে বেজন্মা, দুমুঠো ভাত দে,
বন্ধ কর রে জাতের খেয়াল।
কুকুর মানুষে ফারাক কোথায়
উভয় উলঙ্গ আস্তাকুঁড়ে,
মানুষ কামড়ায় কুকুরের পায়
সভ্যতার বুক চিড়ে ঠুকরে।
নেঙটি ইঁদুর রেস্তোরাঁতে ধরিস
সাদা বিছানায়,চাদর লাল
হারামজাদা ভাত দিবি না,
ফুটন্ত হাঁড়িতে বড্ড আকাল ।
চামড়া কুঁচকে ফেটে গিয়ে
গলগলিয়ে রক্ত ঝরে,
ওরে আমরা শুয়োর নই রে
দু-পেয়ে মানুষ, খেতে দেরে !
গ্রীষ্মের খরা পায়ের গোড়ালি
ফুটিফাটা খড়ি ওঠা,
কামট কামড়ে লিকলিকে ঠ্যাঙে
দে রে ভাত ধোঁয়া ছোটা।
কঙ্কালসার ইতরের দেহ
আঙুলগুলো ভূতের ভূত,
ভাত দে রে দুটো পেট ভরে খাই
বলিস না হয় বেজন্মার সুত।
তোরা ল্যাং মারিস ভাঙা হাঁটুতে
খুবলে খাস মনের বল,
ভাত দিতে গিয়ে হারামজাদা
ভদ্রবেশী নেতার ছল।

৬টি মন্তব্য:
আমি আপ্লুত ও আনন্দিত 🥰।
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা জানাই বিবিএসপি কে 🙏🏻🙏🏻
চমৎকার লেখা
অসংখ্য ধন্যবাদ 🌺
কৃতজ্ঞতা অফুরান 🙏
ধন্যবাদ 🙏🏻
একটি মন্তব্য পোস্ট করুন