মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রেম নেই - ঝরনা দত্ত


প্রেম নেই
- ঝরনা দত্ত
                   
গ্রীষ্মের  দুপুর। নীলা সেদিন একটু তাড়াতাড়িই কলেজ থেকে বাড়ি ফিরলো। মুখে বেশ খুশি খুশি ভাব। মা এক নজর নীলার দিকে চেয়ে বললো আজ কলেজে কোনো অনুষ্ঠান ছিলো?

নীলা উত্তর না দিয়ে সোজা উপরে চলে গেলো, সে মায়ের কথা শুনতেই পায়নি। 

টেবিলে ব্যাগটা নামিয়ে রাখতে মোবাইল বেজে উঠলো। 
তাড়াতাড়ি মোবাইল বের করে দেখে অনিরুদ্ধর নাম। 
চোখে মুখে হাসি নিয়েই- হ্যালো, 
কিছু বলবে? 
বলে নীলা শুরু করলো।

ওপার থেকে ভেসে এলো তুমি কোথায়? 
নীলা বুঝতে পেরেছে কণ্ঠস্বরটা অনিরুদ্ধর তা ছাড়া truecaller এ নামটাও উঠে গেছে।

আরে,আমি তো বাড়ি পৌছে গেছি বলে নীলা হা হা করে হাসতে লাগলো। উত্তরে অনিরুদ্ধ বললো কেন আমি যে তোমায় wait করতে বললাম,তুমি চলে গেলে? আজ একটু গল্প করবো ভেবেছিলাম যেহেতু আমারও ক্লাস শেষ হয়ে গেছে।

বাড়িতে এসেও নীলা অনেকক্ষণ অনিরুদ্ধর সঙ্গে মোবাইলে কথা বলে নিচে নেমে এলো।
মা ততক্ষণে হাতের কাজ সেরে একটু শুয়েছে। নীলা এসে মায়ের পাশে শুয়ে পড়লো। 
মা বললেন খেয়ে নে তারপর  rest কর ।

বেলা তখন আড়াইটা, আজ নীলার একটু চা খাওয়ার মন হলো। রান্না ঘরে গিয়ে নিজেই চা বানিয়ে নিলো অন্য দিন মাকে বলে। দেখে মাও খুব খুশি। শুধু কি তাই?মায়ের জন্য এক কাপ করেছে। 

করোনার মরসুমে নীলার বাবা মারা গেছে, দাদা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রফেসর ফ্যামিলি নিয়ে ওখানেই থাকে। বাড়িতে নীলা আর ওর মা। বাবার পেনশন আর দাদা কিছু দেয় এতেই নীলাদের মা মেয়ের  ভালোভাবে চলে যায়। 

পরের দিন নীলা আবার কলেজে গেলো। সেদিন নীলার হাসির কারণ অনিরুদ্ধ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। স্কুল থেকে প্রেম। তাও বছর পাঁচেক হয়ে গেলো। অনিরুদ্ধ বাড়ির একটি মাত্র ছেলে মায়ের শরীর সবসময় অসুস্থ থাকে।  ছেলের মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার মুখে,মা তাই ছেলেকে বিয়ের কথা বলেছে। কারণ অনিরুদ্ধ তার বাবার চাকরিটা পেয়েছে ।শুধুমাত্র পড়াটা শেষ করার জন্যই সে জয়েন করেনি।

যেহেতু অনিরুদ্ধার পড়া শেষ চাকরিতেও জয়েন করবে সেই জন্যই তার মা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। অনিরুদ্ধ মাকে জানিয়েছে কলেজের একটি মেয়েকে সে ভালোবাসে। তার নাম নীলা দেখতে শুনতে অপূর্ব সুন্দরী।

তবে বিশেষ কিছু পণ দিতে পারবে না। কিন্তু একথা নীলা তার মাকে জানায়নি।

নীলা মনে খুশি হলেও মাকে কথাটা বলতে পারেনি। তাই সে গভীর চিন্তা করছে কি করে মায়ের কাছে কথাটা বলবে?তাছাড়া ওর  পড়াশোনা শেষ হয়নি।  ফোনে অনিরুদ্ধ বললো সে নিজেই নীলার মাকে বলবে। চাকরিতে জয়েন করার পর আর সে অপেক্ষা করবে না।

অনিরুদ্ধ একদিন নীলার সঙ্গে তাদের বাড়ি এসে তার মাকে সব কথা খুলে বললো।
নীলার মা তাতে খুশি হলেন ভাবলেন,মেয়ের বিয়ে দেওয়াটাই তার প্রধান একটা দায়িত্ব রয়ে গেছে। 
কারণ হঠাৎ যদি তার কিছু হয়ে যায় তাহলে নীলার  জীবন কিভাবে কাটবে সে জানে না।

মা বিয়েতে যা দিতে পারবেন নিঃসংকচে  তা অনিরুদ্ধর কাছে বললেন। অনিরুদ্ধ মায়ের কথাবার্তা শুনে খুব খুশি। সে মনে করলো , মা আর যাই হোক বেশ স্পষ্টবাদী। 
   
দুই বাড়ির মধ্যে কথাবার্তা ঠিক হয়ে গেলো। ইতিমধ্যে নীলার মা একদিন গিয়েছিলেন অনিরুদ্ধদের বাড়ি। গত দুবছর আগে নভেম্বর মাসেই তাদের বিয়ে হয় যথা সম্ভব ধুমধাম করে। নীলা কোনমতে বিয়ের পরে তার পড়াশোনা কমপ্লিট করে।

অনিরুদ্ধর চাকরিতে জয়েন করেছে কিন্তু সে পি এইচ ডি কোর্স করছে। বাবার ছিলেন কেমিস্ট্রি প্রফেসর। অনিরুদ্ধ কেমিস্ট্রি নিয়ে পড়েছে এখন সে পিএইচডিটাও করে নিতে চায়। 

বছর ঘুরতেই নাতির মুখ দেখলেন ঠাকুরমা। অনিরুদ্ধ নিজেও খুব খুশি। নীলার মা এখন আর একা থাকে না,জামাই তাকে আদর করে নিজের বাড়িতে নিয়ে গেছে। দুই বেয়ান মিলে গল্প গুজব করে সুন্দর দিনগুলো কেটে যায়। 

একদিকে নীলা ছেলেকে নিয়ে ব্যস্ত অন্যদিকে অনিরুদ্ধ তার পিএইচডি নিয়ে ব্যস্ত। 
 
নিজেরা সময় বের করেও এখন আর নিজেদের মধ্যে কথা বলতে পারে না, সন্তানের ভালো-মন্দ নিয়েই আলোচনা করে।

ইউনিভার্সিটিতে নিজের কলিগদের কথা শুনে অনিরুদ্ধর মনে হয়, তারাও দুজনে মিলে তো একটু ঘুরতে যেতে পারি, একটু রেস্টুরেন্টে যেতে পারে,ছোটখাটো টুরও করতে পারে। কিন্তু ওই ভাবনা পর্যন্ত!বাড়িতে এসে সে যা ঘটনার মুখোমুখি হয়, তাতে আর এইসব নিয়ে গল্প করার সময় হয়ে ওঠে না। অন্যদিকে নীলা ভাবে তার আগের জীবনটাই ভালো ছিল,একটু এখানে ওখানে যেতে পারতো,খুশি মতো বন্ধুদের সঙ্গে ঘুরতে পারতো। মাঝেমধ্যে বান্ধবীদের দেখে তার মনে হয় সেও তো নিজের বরের সঙ্গে ওরকম ঘুরতে পারে? বাজার যেতে পারে?কেনাকাটা করতে পারে? কাছাকাছি জায়গাগুলো একটু ঘুরে আসতে পারে? কিন্তু নীলারও ভাবনা ভাবনাতেই থেকে যায়,অনিরুদ্ধকে আর বলা হয়ে ওঠে না।

এমনি করতে করতে তাদের সন্তানের অন্নপ্রাশন হয় ঘটা করে। একে একে বড় হতে থাকে সন্তান। অনিরুদ্ধ বাড়িতে আসা মাত্রই ছেলে বাবার কাছে যেতে চায়। অনিরুদ্ধ কোনমতে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ছেলেকে কোলে নিয়ে আদর করে। নীলাও ততক্ষণে অনিরুদ্ধর জন্য খাবার ঠিক করে খেতে দেয়। বাড়ির অন্য কোন কাজ থাকলে করে।

এভাবে বিয়ের বছর তিনের মধ্যেই তারা যেন অনেক অভিজ্ঞ হয়ে যায়, অনেক কাজের মানুষ হয়ে যায়। পরস্পরের মধ্যে প্রেমের যে আকর্ষণ, যে টান,সেটা সন্তানের টানে  পরিণত হয়। 

কাজের মাঝে মাঝে নীলা- অনিরুদ্ধ দুজনেই আগেকার জীবনের কথা ভাবে,তাদের দীর্ঘদিন প্রেমের কথা ভাবে, তা ভেবে খুশি হয়। সঙ্গে সঙ্গেই বর্তমান জীবনের দিকে তাকিয়ে তারা দুজনেই মনে করে তাদের আগের জীবনে যে প্রেম ছিল, এখন তা আর নেই। তাদের উভয়ের প্রেমই সাংসারিক প্রেমে পরিণত হয়েছে।

তবু তারা দুজনেই আজ খুশি,ভাবে তাদের প্রেমের যথার্থ পরিণতি হয়েছে। তারা দুজনে দুজনের কাছে আছে, পরস্পরকে দেখছে, পরস্পরের সঙ্গে কথা বলছে,সন্তান সুখ অনুভব করছে। এটাই তাদের কাছে এখন পরম পাওয়া, পরম তৃপ্তি ।

 এতো সত্বেও উভয়ের প্রেমিক সত্তা মাঝেমাঝে যেন নিজের মনে "প্রেম নেই" বলে ডুকরে কেঁদে ওঠে ।

- সমাপ্ত -
  

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

প্রেম আছে? প্রেম নেই।

Sarbani Das বলেছেন...

আপনার লেখা পড়ে মন অভিভূত 🙏🏻🙏🏻

ভাতের কাঙাল - সর্বানী দাস

  ভাতের কাঙাল - সর্বানী দাস কেউ খায় মানচিত্র কেউ সভ্যতার নগ্ন দেওয়াল,, আরে বেজন্মা,  দুমুঠো ভাত দে, বন্ধ কর রে জাতের খেয়াল। কুকুর মানুষে ...

জনপ্রিয় পোস্ট