শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ডিজিট্যাল প্রেম (লেখিকা- সমর্পিতা রাহা)

ডিজিট্যাল প্রেম
লেখিকা- সমর্পিতা রাহা

একাকিত্বে তোমার আমার
ডিজিট্যাল প্রেম হলো, 
কথা হলো দুজনেতে
দেখা করি চলো।

টেলিফোনে যোগাযোগে
হৃদয় মেলে ধরি, 
মেসেঞ্জারে কত কথা
কাটে জীবন ঘড়ি। 

কত কথা গোপন ছিল
লুকিয়েছ তুমি, 
বেলাশেষে কাঁদে দেখো
প্রিয়তমা ভূমি। 

টাকা কড়ি সোনাদানা
চুরি করে নিলো, 
অবশেষে যোগাযোগটা
বন্ধ করে দিলো। 

ঠকবাজ জোচ্চর জানোয়ারের
মিষ্টি মিষ্টি কথা, 
ডিজিট্যাল প্রেম করে দেখি
দিল কত ব্যথা।

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট