শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

চাই না রক্তের হোলি - সর্বানী দাস

  


রক্তে সিক্ত মানবতা  লা শের হোলি খেলে,

শিশুর চোখে করাল ভীতি  বিভেদের বিষাক্ত রঙে -

আর্তনাদের চারা পুঁতে বুকে পুড়ছে কুমারীর স্বপ্ন,

মহাউৎসব লাল লাল ছোপ ঝরে পড়া প্রাণ পথে ঘাটে -

দেওয়ালে রঙের হোলি খেলা নিয়ে ক্ষত বিক্ষত ইতিহাস,

ক্ষমতার ধ্বজা পতপত করে উড়ছে অহংকারে..

মানুষের শরীর লজ্জা ঢেকেছে উলঙ্গ চিৎকার -

ভাষা-জাত,ধর্ম-বর্ণ ভেদাভেদের কাঁটাতারে বারুদের গন্ধে,

মানুষের মন শিশুকেই শিকার করে চুপিচুপি।


হিংসার স্লোগানে দোলে মানবতা 

বসন্তের ফাগে অস্ত্রের উৎসব..

শূন্য মায়ের কোলে ঘুমন্ত পৃথিবী 

নিবু নিবু প্রতিবাদ শ্রমিকের ঘামে 

শিক্ষার পাতা খন্ডে খন্ডে রাস্তায় পদপিষ্ঠ 

পাথর উঠেছে তরুণের হাতে হ ত্যার সংলাপে 

এ পৃথিবী বড়ো অসহায় বিকিয়ে অস্তিত্ব।


চাই না এমন রক্তের হোলি, বিভাজনের মনুষ্যত্ব 

চাই না লিখতে বারুদের গন্ধে জীবন্ত লা শের অক্ত।

সমতার দ্বীপ জ্বালবো মোরা সাম্যের আবির ছড়িয়ে,

আমরা গর্ব নতুন পৃথিবী শান্তির বার্তা ভরিয়ে।


হরবোলাদের প্রানে ছুঁয়ে দেবো মায়াভরা রূপরেখা,

কন্ঠে তুলব ঐক্যের গীতি শান্তির চিত্রলেখা।

আকাশের বুকে গোধূলি আবির মাখবে নদীর জলে,

বসন্তে হবে প্রেম প্রীতি সুখ  মায়াভরা ধরা তলে।

৪টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

আমার লেখা প্রকাশিত হওয়ায় আপ্লুত। কৃতজ্ঞতা অনন্ত

পিউ পাহাড়ী বলেছেন...

অসাধারণ

Sarbani Das বলেছেন...

অনুপ্রাণিত হলাম প্ৰিয় 🙏🏻

MD munnaf Sheikh বলেছেন...

কবিতাটি পড়তে পড়তে শিউরে উঠতে হয়। মানুষের নিষ্ঠুরতা আর অসহায়ত্বের যে ছবি আপনি এঁকেছেন, তা আমাদের নতুন করে ভাবতে শেখায়। সব শেষে শান্তির নতুন পৃথিবী গড়ার প্রত্যয়টি মনে সাহস যোগায়। এমন বলিষ্ঠ লেখনীর জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

প্রবন্ধ : একটি গাছ একটি প্রাণ - সর্বানী দাস

  প্রবন্ধ :   একটি গাছ একটি প্রাণ  - সর্বানী দাস  "পৃথিবী আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাইনি;  আমরা এটি আমাদের সন্তানদ...

জনপ্রিয় পোস্ট