বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নব স্বপনের জাল! - রকিবুল ইসলাম


রকিবুল ইসলাম


কিছু স্বপ্ন'রা শুধু স্বপ্ন হয়েই থাক।
অথবা পুড়ে খাক হয়ে যাক ভঙ্গের অনলে,
পাছে যদি কভু তা ধৃত না হয়!
কিছু আশা শুধু আশা হয়েই থাক।
অথবা আহত হোক নিরাশার করাল গ্রাসে,
পাছে যদি কভু তা পূরণ না হয়!
কিছু আকাঙ্খা,ইচ্ছার পাখিরা উড়তে ভুলে যাক।
অথবা ছটফট করে মরুক উন্মুক্ত আকাশে উড়তে না পেরে,
পাছে যদি কভু তা শুধু আকঙ্খা,ইচ্ছা হয়েই রয়!
কিছু খেদ,কিছু কষ্টরা অপ্রকাশিতই থাক।
অথবা গুমড়ে কেঁদে মরুক আত্মার অন্তরালে,
পাছে যদি কভু তা দূরীভূত না হয়!
কিছু ব্যথা বেদনারা অব্যক্ত'ই থাক।
অথবা আনমনে এঁকে যাক তার ছবি আমার মানস পটে,
পাছে যদি না তার উপশম হয়!
কিছু হতাশাগ্রস্থ মনন শুধু হা-হুতাশ করেই যাক।
অথবা ডুবে যাক বেলা ভূমির বিস্তীর্ণ বালুচরে,
পাছে যদি সে আশ কভু না মিটে হায়!
কষ্টরা থেকে যায়, রয়ে যায় ব্যথারা,
মরুর বুকে ওঠে ঝড়, নিভে যায় আশার প্রদীপ।
তবে,তবুও কিছু মানস আবার নতুন করে বুনতে চায় নব স্বপনের জাল।

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

চমৎকার লেখা 🙏🏻

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট