রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাংলা আমার প্রাণ...(কবিতা) - উজ্জ্বল কান্তি দাশ

উজ্জ্বল কান্তি দাশ



বাংলা আমার মায়ের বদন
বাংলা আমার দেশ, 
বাংলায় হাসি বাংলায় কাঁদি
বাংলায় আছি বেশ। 

আমায় বুঝার সাধ হলে কবু 
বাংলা কবিতা পড়ো, 
জীবনানন্দ,জসিম উদ্দিন
যারা যারা আছে আরো। 

যদি তোমার ইচ্ছে জাগে
শুনতে আমার গল্প, 
শরৎচন্দ্র পড়ে নিও তুমি
জানতে পারবে অল্প। 

কখনো যদি তোমার প্রাণে
বাঁধো আমার প্রাণ, 
হৃদয়ে তোমার বপন করো
রবি ঠাকুরের গান। 

শান্ত আমি বিদ্রোহী হই
হলেই কোথাও ভুল, 
এরূপ আমার দেখতে পাবে
পড়লে কবি নজরুল। 

সারা বিশ্বের তীর্থ ভূমি
বাংলা আমার প্রাণ, 
প্রিয় বাংলার কোলে যেন হয় 
জীবনের অবসান।

৩টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

চমৎকার লেখনি

MD munnaf Sheikh বলেছেন...

অপূর্ব! কবি ও সাহিত্যিকদের অবদানের মাধ্যমে নিজের দেশপ্রেম এবং অস্তিত্বের কথা যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। বিশেষ করে নজরুলের বিদ্রোহ আর রবির গানের সার্থকতা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।

নামহীন বলেছেন...

ভালো লাগলো

প্রবন্ধ : একটি গাছ একটি প্রাণ - সর্বানী দাস

  প্রবন্ধ :   একটি গাছ একটি প্রাণ  - সর্বানী দাস  "পৃথিবী আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাইনি;  আমরা এটি আমাদের সন্তানদ...

জনপ্রিয় পোস্ট