শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

খেয়াপার... - সালাম মালিতা


সালাম মালিতা 


বিচিত্র এই জীবন বন্দরে,কষ্টের নোনাজল 
যখন-তখন আছড়ে পড়ে! 

ভয় হয়... 

তূল্যমূল্য বিষাদের দিনলিপি অদৃশ্য ব্যথার কলমে
স্বয়ং আমাকেই লিখতে হয়।

কষ্ট হয় তখন...ভীষণ কষ্ট লাগে..! 

মন খারাপের কথাগুলো একদিন সময় করে 
আমার সাগরের কাছেই জমা করি,
কাউকে ফেরায় না বলে মনসমুদ্রটা
কষ্টের পাহাড় গলা সব জল ধারণ করে নেয়,
তারপর থেকে আমাকেই পুরোটা বহন করতে হয়।

ভীষণ ক্লান্ত...

প্রিয় মানুষের আকস্মিক পরিবর্তনের জলোচ্ছ্বাস 
সমুদ্র ঝড় উদয় করে প্রেমের তরীটাকে-
নিমিষেই লণ্ডভণ্ড করে দেয়!
তাই অকূল দরিয়ায় আশার কাঁচামালগুলো ডুবে
একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। 

বড্ড নিরুপায় আমি...

বাস্তবতার এই বিশাল সাগরে আমি যেন
দিশাহীন এক নাবিক,
যে নিজের সকল অতীতের সম্পদ হারিয়ে আজ
নোঙর ফেলতে ভয় পায়।
তথাকথিত ঘনিষ্ঠের কটুক্তি, জলদস্যুর মত 
সাহসের ডাকাতি করে,
আর ডুবন্ত জাহাজের অন্তিম পিদিম নিভিয়ে দিয়ে 
সম্পূর্ণ গ্রাস করতে চায়।

বড়ই স্বার্থপর....

বিশ্বস্ত এক সঙ্গীর মজবুত বৈঠার আশায় আছি 
যে আমাকে কষ্টের সাগর পাড়ি দিতে
মসীহ হবে!
শুধুই আমার হয়ে সুখে-দুঃখে অপরিবর্তিত থেকে 
জীবনযুদ্ধের প্রধান সেনাপতি হয়ে থাকবে, 
রণতরীটাকে টগবগিয়ে ছুটিয়ে নিয়ে 
সগৌরবে আমার খেয়াপার করবে,
আর চিরতরের জন্য বিজয় সুনিশ্চিত করতে 
বিজয় পতাকাটি উত্তোলন করবে।

বড় সাধ জাগে...!!

৪টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অপূর্ব লেখনী 🙏🏻
পাঠে একরাশ মুগ্ধতা প্রিয় কবি 🥰🙏🏻

MD munnaf Sheikh বলেছেন...

চমৎকার এক জীবনমুখী কবিতা! জীবনের ভাঙাগড়া, একাকীত্ব এবং বিশ্বাসের সংকটের কথাগুলো কবি সালাম স্যার অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে রূপকের মাধ্যমে একজন 'বিশ্বস্ত মাঝি' বা সঙ্গীর অভাব ও আকুলতা প্রকাশের ভঙ্গিটি বেশ মন ছুঁয়ে যায়। বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের এই উন্মুক্ত প্ল্যাটফর্মে এমন গভীর ভাবনার প্রকাশ সত্যিই প্রশংসনীয়। কবির জন্য শুভকামনা রইল।

Salam Malita বলেছেন...

অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার সুচিন্তিত মন্তব্য পেশ করার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। 🌹🌹

Salam Malita বলেছেন...

অসংখ্য ধন্যবাদ ও হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জ্ঞাপন করছি। 🙏

মুখোশের অন্তরালে.... কলমে- সুবর্ণা দাশ

  বধির হয়ে গেলো উমা। কী অপরাধ ছিল উমার! ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জানালার দিকে। কারো কোনো কথায় সাড়া দেয় না। ঘুম নেই, খাওয়া নেই, দিনরাত...

জনপ্রিয় পোস্ট