সোমবার, ৩০ মার্চ, ২০২৬

একুশে ✍️ উজ্জ্বল কান্তি দাশ

 
উজ্জ্বল কান্তি দাশ



কেউ কি আমায় একটা কবিতা লিখে দেবে, বাংলা ভাষার কবিতা? 
যে কবিতায় লিখা থাকবে বায়ান্নের একুশে ফেব্রুয়ারির কথা, 
থাকবে বাঙালীর শিখরের কথা, বাঙালীর অস্তিত্বের কথা। 
লিখে দেবে কেউ? 
কেউ কি আমায় একটা গল্প লিখে দেবে,বাংলা ভাষার গল্প? 
যে গল্পে লিখা থাকবে আমার দুঃখিনী মায়ের কথা, 
তার ছেলে হারানোর কথা, 
আমার ভাই হারানোর কথা। 
লিখে দেবে কেউ? 
কেউ কি আমায় একটা গান লিখে দেবে, বাংলা ভাষার গান? 
যে গানে লিখা থাকবে মাথা নত না করার কথা, 
প্রতিবাদের কথা, বাংলার অহংকারের কথা, 
বাংলার গৌরবের কথা, 
লিখে দেবে কেউ? 
কেউ কি আমায় একটা নৃত্যগীত লিখে দেবে, বাংলা ভাষার নৃত্যগীত? 
যে নৃত্যগীত করে আমি তান্ডব করবো, 
জিন্নার স্তব্ধ কন্ঠের উপর প্রলয় নৃত্য করবো, 
লিখে দেবে কেউ? 
কেউ কি আমায় ফুল এনে দেবে, পলাশ শিমুল ফুল? 
আমি একুশের গান করে করে
প্রভাত ফেরিতে যাবো, 
এনে দেবে কেউ? 
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?

একা - সমর্পিতা রাহা

সমর্পিতা রাহা  দুঃখে ভরা সাগর পারে একা বসে আছি, মাথার উপর ভনভনাচ্ছে  চিন্তামনির মাছি। যাব আমি পরপারে  পিপীলিকা ডাকে, লহর ঊর্মি পিছু টানে  ছে...

জনপ্রিয় পোস্ট