![]() |
| সর্বানী দাস |
ক্যাফিন অম্ল ঠোঁটেতোমার অনুচ্চারিত সমীকরণপ্রেম-ভালোবাসা-পিরিতিকেবলই সময়ের প্রান্তিক উপপাদ্য,শরীরের ভেতর -ক্ষণস্থায়ী রাসায়নিক বিক্রিয়া।দ্রোহনদের নৈরাজ্যের পিরিতির স্রোতেআমি নিমজ্জিত একটি অনুঘটক,রক্ত গোলাপের চুম্বনেপৃথিবীর মানচিত্রে জেগে ওঠাঅগ্নিময় ভূকম্পন আমি।অক্ষরের মিছিলশব্দের ব্যারিকেটেদগ্ধ জীবাশ্ম আমার মন,জোনাকির শুভ্র স্নিগ্ধ ক্ষুদ্র জ্যোতিতেতোমার ইশারায়আমি ছন্দের আলোড়ন তুলি।তোমার বুকে ভাষার অনাথ ব্যাকরণেআমি অপ্রকাশিত ভাবনাতত্ত্বের প্রত্নতত্ত্ব খুঁজি।ধ্রুবতারার আলোক বিন্দুতেঅস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলে।এই দহনপ্রান্তরের উপকূলেকথার কাননে আমার অকাল বসন্ত।নিজেকে খুঁড়তে খুঁড়তেমিথ্যা শপথের প্রাগৈতিহাসিক-শ্যাওলা ভনিতার বাহুল্যতায়।অবান্তর তত্ত্ব সাজিয়েপলাতক পুরোনো প্রেম ।ইতিহাসের ধ্বংসস্তূপেআশ্রিত আমার ভগ্নহৃদয়।স্মৃতির উচ্ছিষ্টভোগী ক্রীতদাসেরাঅস্থায়ী উপপাদ্যের নিরব উপাখ্যানে ।প্রেমের স্থাপত্য ইতিহাসের ধ্বংসস্তূপেসময়ের অন্তর্বর্তী নৈঃশব্দেছকভাঙ্গা ফোঁসের তীব্র চিৎকারে।তোমাকে দেখেছি নিয়তির অন্ধকারেঅঙ্কপত্রে জেগে ওঠা নির্মম জ্যামিতিতে।ভাঙা হৃদয়ের ব্যাকরণ লিখতে গিয়েদেখি আমি জন্মগত যাযাবর।অস্থিরতার মানচিত্রে আমার নিবাস।শঙ্খঅধরের নির্বাসনেবিলীন করেছি নগ্নসুখ।অন্ধকারে হলাহল বাতাসে।আমি নিকষ কালোঅদেখা রাত্রির চিত্রপটেলিখি সত্যিকারের প্ৰেম।ফোঁসছকের শীতল পরিসংখ্যান থেকে মুক্ত হয়েজন্ম নিয়েছে দ্রোহপ্রেমের বুদবুদ।

৪টি মন্তব্য:
আমার লেখা প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা অশেষ
বিজ্ঞানের কঠিন সমীকরণ আর কাব্যের কোমল অনুভূতি—দুটোর এমন নিখুঁত মেলবন্ধন সচরাচর দেখা যায় না। 'সময়ের প্রান্তিক উপপাদ্য' কিংবা 'ভাষার অনাথ ব্যাকরণ'—প্রতিটি শব্দ যেন হৃদয়ের এক একটা ক্ষতকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। দারুণ শক্তিশালী লেখনী!
অসাধারণ লিখেছেন। মুগ্ধতা একরাশ। 🌹🌹
বাহ্
একটি মন্তব্য পোস্ট করুন