রবিবার, ২৯ মার্চ, ২০২৬

হায় রে নারী... (কবিতা) - সুবর্ণা দাশ

 
সুবর্ণা দাশ





তুমি নারী, 
প্রকৃতির মতো শান্ত। 
নির্লিপ্ত, প্রাণবন্ত, চঞ্চল, 
প্রবাহমান নদীর মতো স্রোতস্বিনী। 
তোমাতে বপন হয় এই পৃথিবী, 
তোমার ছোট্ট জঠরে ধারণ করো মানুষ। 
তুমি মা, জায়া, প্রেমিকা, ভগ্নী, 
তোমাতে প্রেরণার উৎস হে নারী। 
ধরণীর মতো সহ্য ক্ষমতা তোমার, 
অন্যায় অবিচারও হয় তোমার প্রতি, 
অথচ নারী তুমি না হলে, 
জন্ম হতো না, 
তুমি আমি সে কারো, কেউ না! 
তবুও তোমাকে বলতে হয়, 
সমান অধিকার চাই! 
কেন চাইতে হবে এই অধিকার? 
তাহলে কি মান-হুশ এর জন্ম দিতে পারোনি? 
হে দুর্ভাগা নারী! 
পথে ঘাটে চলতে ফিরতে 
কেন চাইতে হয় নিরাপত্তা! 
কেন এখনো কপালে পড়ে চিন্তার বলিরেখা? 
রাত হয়েছে, কি করে বাড়ি ফিরবে এই নারী? 
কোথায় স্বার্থকতা নারী জন্মের? 
সমাজের লোলুপ চক্ষে দলিত হচ্ছে প্রতি নিয়ত নারী। 
নারীর রোদনে সিক্ত হয় না এই সমাজের কিছু মানুষের হৃদপিণ্ড! 
কেন কাঁপে এখনো নারীর দুরুদুরু বুক! 
ট্রেনে বাসে যাত্রা পথে! 
নির্যাতিতা নারীর জন্য কাঁদে এখনো মা-বাবা! 
এখনো ঘটে হাড় হিম করা ঘটনা! 
অবাক বিস্ময়ে তাকিয়ে রয় পৃথিবী! 
এই কী নারীর ভাগ্য! 
নিরুত্তর ধরণী!
নারী! হায় রে নারী! 
তোমাদের নারী!

৪টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অসাধারণ লেখনী
ভালোলাগা অফুরান

MD munnaf Sheikh বলেছেন...

অসাধারণ লেখনী! নারীর সহ্যশক্তি আর সৃষ্টির ক্ষমতাকে যেমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তেমনি সমাজের লোলুপ দৃষ্টি আর নিরাপত্তার অভাব নিয়ে আপনার প্রশ্নগুলো হৃদয়ে গিয়ে বিঁধল। অধিকার কেন চেয়ে নিতে হবে—এই চরম সত্যটি ভাবিয়ে তোলার মতো।

Salam Malita বলেছেন...

অসাধারণ উপস্থাপন। মুগ্ধতা একরাশ। 🌹🌹

নামহীন বলেছেন...

ভালো লাগলো

প্রবন্ধ : একটি গাছ একটি প্রাণ - সর্বানী দাস

  প্রবন্ধ :   একটি গাছ একটি প্রাণ  - সর্বানী দাস  "পৃথিবী আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাইনি;  আমরা এটি আমাদের সন্তানদ...

জনপ্রিয় পোস্ট