বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

হয়নি পূরণ... - দেবাশীষ হালদার

 
লেখক - দেবাশীষ হালদার


হয়নি পূরণ
- দেবাশীষ হালদার


বালক থেকে কবিতার লেখায় লেখায় আগুনে ঝলসিয়ে সমাজটাকে,
 অর্জন করলে উপাধি বিদ্রোহী বালক কবি।
শ্রেণী বিভক্ত সমাজে তোমার লেখনি শানিত তরবারি ।

"খুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, 
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি " 
বালক হয়েও অভিজ্ঞ মতামত ।
আবার কখনো লিখেছো " প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, 
এ পৃথিবী সব  শিশুর বাসযোগ্য করে যাব আমি "

সমাজের বুকে এঁকে পদচিহ্ন, 
গালেতে ইস্পাত কঠিন হাতের থাপ্পড়ে -
কেঁপে উঠেছিল সারা দুনিয়ার পীড়কেরা।
তোমার এক একটা কবিতা উলঙ্গ করে দেখিয়েছিল -
সমাজের হাড় জিরেজিরে চেহারাকে ।

তোমার লেখার বলা কথায় 
সমাজ হচ্ছিলো সঙ্ঘবদ্ধ সামাজিক ন্যায়ের আন্দোলনে ।
অসুস্থ অভুক্ত কবি নিরবিচ্ছিন্ন প্রয়াসে রেখেছিলে 
কঠিন কঠোর মানসিকতা অত্যাচারীর  বিরুদ্ধে ।

তুমি যে শিশুদের জনৃ সুরক্ষিত বাসযোগ্য বাসভূমি চেয়েছিলে,
আজ এই অভাগা পৃথিবী তোমার দেখা পৃথিবীর চেয়েও ভয়ঙ্কর।

হে  যুগ সন্ধিক্ষণের বিদ্রোহী বালক কবি, 
তুমি আরো একবার ফিরে এসো,
ফিরো এসো সেই সর্বহারাদের মাঝখানে - 
তোমার ইস্পাত কঠিন লেখনি নিয়ে।

ভাঙতেই হবে - 
জাত, ধর্ম আর মিথ্যের বেসাতি করা কুচক্রীদের মিলিত দর্প।
এসো ফিরে কবি সুকান্ত ভট্টাচার্য অন্য কোন নামে
তোমাকে চিনে নেবো তোমার লেখনিতে ।

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট