![]() |
| লেখক - অসিত ঘোষ |
"এখন দেখি গড়ের মাঠ"
- অসিত ঘোষ
দেখতে দেখতে মাঠ ফাঁকা
খেলছে শুধুই একা একা।
বঙ্কিম এসে বলল তারে
শেখার কিছু আছে রে ভাই,
হম্বিতম্বি করার জন্য হয় নাই
শিখতে হবে নিজেকে আগে ।
সাহিত্য সাময়িকী হতে গেলে
সাহিত্যের রস বুঝতে হয় ,
গুণীজনদের তাড়িয়ে দিলে
ফাঁপরে যে পড়তে হয় ।
দেখছ নাকি অবস্থা দেশে
এমনি করে রাজনীতি হাল,
নীতিকথা হারিয়ে গেছে
তাই তো রাজা এত টালমাটাল।
নিজের ঘরে একাই বসে খাও
তাকিয়ে দেখো সবুজ রঙের ঢেউ।
সবাই আবার করছে খেলা
তোমার জন্য ফুরিয়ে গেছে বেলা।

২টি মন্তব্য:
দারুণ উপস্থাপন করেছেন।
অসিত ঘোষের “এখন দেখি গড়ের মাঠ” কবিতাটি ব্যঙ্গ, বাস্তবতা ও আত্মসমালোচনার এক সুন্দর মিশ্রণ। সমাজ, সাহিত্য ও রাজনীতির বর্তমান পরিস্থিতিকে সহজ ভাষায় অথচ তীক্ষ্ণ ইঙ্গিতে তুলে ধরেছেন কবি। বিশেষ করে “হম্বিতম্বি করার জন্য হয় নাই / শিখতে হবে নিজেকে আগে” — এই পংক্তিগুলো গভীর শিক্ষামূলক বার্তা বহন করে।
কবিতার ছন্দ সহজ, বক্তব্য স্পষ্ট এবং অন্তর্নিহিত সতর্কবার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। সাহিত্যচর্চায় অহংকার নয়, বিনয় ও শেখার মানসিকতাই যে আসল শক্তি — কবি তা অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছেন।
শেষ স্তবকের নিঃসঙ্গতার চিত্র যেন এক আত্মসমীক্ষার দরজা খুলে দেয়। ছোট পরিসরে এত গভীর সামাজিক ও মানবিক বার্তা তুলে ধরার জন্য কবিকে আন্তরিক অভিনন্দন।
একটি মন্তব্য পোস্ট করুন