বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আমি তোমাতেই আসক্ত... - শিশির হুদা

লেখক - শিশির হুদা




 আমি তোমাতেই আসক্ত 
- শিশির হুদা 


ওগো প্রিয়া শুনতে পাচ্ছো? 
আমি জানি তুমি অভিমান করে আছো,
আমি আগের মতো নেই এলোমেলো 
তোমায় হারিয়ে বুঝেছি মুল্য।

প্রিয়া তোমার ওই হাত ধরে হাটতে চাই
সেই পথে যেখানে বাঁধা দেবার কেউ নাই,
ফিরো এসো একটি বার
না হয় আমি হয়ে যাব ছাড়খাড়।

তোমার হাসি আমায় হাসায় 
কিন্তু তোমার কান্না আমাকে করে আঘাত,
সত্যি বলছি আর নয় এবার হব তোমার ঢাল
ভাত  খাবো এক থালায় ফুটিয়ে নিয়ে চাল।

আমার রাত কাটে নির্ঘুম
 শুধু তোমার স্মৃতি আকড়ে ধরে, 
আমি তোমাকে চাই পাশে
মৃত্যুর আগে কোন ভোরে।

তুমি আমায় বেধে রেখেছো তোমার ঐ মায়ায়
আমি সারাজীবন অপেক্ষায় রবো তোমার পদছায়ায়,
তুমি আমায় ছেড়ে চলে যাওয়ায় হয়েছি শক্ত
আমি আজীবন ভালোবাসায় তোমাতেই আসক্ত।

২টি মন্তব্য:

Joydip Basu বলেছেন...

আমার ভাইয়ের অসাধারণ লেখা

সালাম মালিতা বলেছেন...

বেশ চমৎকার উপস্থাপন।

ভালোবাসাহীন হৃদয়ের দিনলিপি (চতুর্থ পর্ব)

ভালোবাসাহীন হৃদয়ের দিনলিপি লেখক - আকাশ আহমেদ চতুর্থ পর্ব:  নীরবতার কান্না রাত যত গভীর হয়, মানুষের ভেতরের সত্যগুলো তত স্পষ্ট হয়ে ওঠে। দিনের ব...

জনপ্রিয় পোস্ট