বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ওল কচু মান... - অরবিন্দ সরকার

লেখক - অরবিন্দ সরকার  

  
 ওল কচু মান...  
- অরবিন্দ সরকার      

এফুল থেকে ওফুল ফুলে ফুলে মিল,
সুবাস কিছুদিনের অলি ছুটাছুটি,
লুটেপুটে চেটে চুটে রানী ভূড়ি মুটি,
প'চে দুর্গন্ধ ছড়িয়ে পোকা কিলবিল।

আকাশে শকুন উড়ে ছোঁ মেরেছে চিল,
নতুন ফুল ফুটেছে কলমের জুটি,
এক অঙ্গে কতো রূপ জোর লম্বা টুঁটি,
সারদা নারদা ঘুরে আদালতে খিল।

কুকুরের ঘেউ ঘেউ পার মতিঝিল,
একই গুরুর শিষ্য চপ্পল ও চটি,
মহার্ঘ্য ভাতায় কোপ মারে বড়ো খুঁটি,
উজবুক মন্ত্রে দীক্ষা গিরি সাদা নীল।

তাল ঠুকাঠুকি মঞ্চে উভয়ে সামিল,
জনতা বুঝতে নারে কে মেরেছে ঢিল।

1 টি মন্তব্য:

সালাম মালিতা বলেছেন...

দারুণ উপস্থাপন করেছেন।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট