বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

হৃদয় নাচে কবির গানে... - ঝরনা দত্ত


লেখিকা- ঝরনা দত্ত




 হৃদয় নাচে কবির গানে 
- ঝরনা দত্ত 


 হৃদয় আমার নাচে রে 
 কবির মধুর গানে,
 পরাণ আমার উথলিছে
 স্নিগ্ধ সুরের টানে।

 ময়ূরের মতো কলাপ তুলে 
 নাচতে চায়  এ হৃদয়,
 ক্ষণিকের তরে মানেনা মানা 
 এযে বড়ই বিস্ময়!

 ভাবের রঙিন পাখায় চড়ে 
 উড়তে চায় রে মন,
 দিগ দিগন্তে চোখের নিমেষে 
 ঘুরতে চায় ত্রিভুবন।

 মনে অসীম উল্লাস নিয়ে 
 আনন্দে পাগল ভাবে,
 কবির গানের মধুর সুর
 উত্তাল করে এ ভাবে।

  মন ময়ূরী পেখম মেলে 
 কবির গানের তালে,
 নীল আকাশের স্নিগ্ধ ছবি
 অঙ্কিত হয় ভালে।

 নির্জনে কোন্ বকুল শাখায় 
 দোলায় দুলছে কারা?
 কবির গানে উন্মাদ হয়ে
 মন হারিয়েছে যারা।

 কবির গানে হৃদয় নাচে 
 বিষাদ যায় দূরে,
 নানা ঋতুতে গানের ভেলা
 মন ভরে  নানা সুরে।

২টি মন্তব্য:

Joydip Basu বলেছেন...

অপূর্ব! মন্ত্রমুগ্ধকর। 🌹🌹

সালাম মালিতা বলেছেন...

দারুণ উপস্থাপন।

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট