শনিবার, ২ মে, ২০২৬

কাপুরষ... - সালাম মালিতা

সালাম মালিতা 

 

অন্ধ পুরুষ স্বপ্ন দেখে
করতে সুখের ঘর,
পঙ্গুর বউটা স্বামীর আদেশ 
রাখে মাথার পর।

সভ্য বলে ডিগ্রি দেখায়
চুড়ি বিহীন হাত,
উলঙ্গ স্ত্রীর লেংটা ভিউজে 
খাচ্ছে গরম ভাত।

এরা নাকি শিক্ষিত সব
সম্ভ্রম বেচে রোজ,
স্তন দেখিয়ে পয়সা কামাই 
হারাম করছে ভোজ।

পতিতা-দের লজ্জা থাকে 
রাস্তায় ভদ্র হয়,
বউ ব্যবসায়ী পথের পরে
বউকে কিনতে কয়।

হিজড়া শুধু লিঙ্গের হয় না 
অর্থে তৈরি আজ,
বৌমা, মেয়ে, বৌ, নাতিনি 
ব্যবসায় নেইকো লাজ!

খদ্দের খোঁজে দুর্বল স্বামী 
যাদের আছে কাম,
চোখের খিদে মেটায় তাদের 
নিয়ে কতক দাম। 

পুরুষ নামের কলঙ্ক সব
বিকলাঙ্গ মন,
বিবেক বেচে পুরুষত্ব
নষ্ট প্রতি ক্ষণ।

নোংরা ছড়ায় অনলাইনে 
কাপুরুষের দল,
রাতে দিনে যোনি দেখায়
সমাজ নষ্টের ছল!

উচ্ছেদ করি লোভী কীটদের
রক্ষায় যুবক কুল, 
শিক্ষার আলো ছড়িয়ে দিই
ফোটাই জ্ঞানের ফুল।

1 টি মন্তব্য:

Hasina Khatun বলেছেন...

দারুণ লিখেছেন! সমাজের এই নগ্ন সত্যগুলো আমরা সচরাচর এড়িয়ে চলি, কিন্তু আপনি কলমের আঁচড়ে তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। বিবেক জাগানিয়া এক অনন্য সৃষ্টি।

কাপুরষ... - সালাম মালিতা

সালাম মালিতা    অন্ধ পুরুষ স্বপ্ন দেখে করতে সুখের ঘর, পঙ্গুর বউটা স্বামীর আদেশ  রাখে মাথার পর। সভ্য বলে ডিগ্রি দেখায় চুড়ি বিহীন হাত, উলঙ্গ স...

জনপ্রিয় পোস্ট