বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দুঃস্বপ্ন... - রাজ কিশোর দাস

 


দুঃস্বপ্ন 
- রাজ কিশোর দাস


জানি না, তুই আমার দুঃস্বপ্ন -
নাকি আমার গন্তব্য।

বুঝিনি কোনোদিন
তোর আমার প্রতি যত্ন।

আমি আর কি আমিই আছি?
নাকি হয়ে গেছি
অন্য একটা কেউ।

আর কি তুই নিবি
আমার খোঁজ?

এখন আর
রাত দশটায়
কেউ খোঁজ নেয় না!

আমি সেই বোকা,
বসে আছি
অচেনা বারান্দায়।

সব সত্যিই কি ঠিক হয়?
নাকি
আমার বেলায় অন্য কিছু?

এখন তুই কি আর
আমার কথা ভাবিস?

আর কি তুই নিবি
আমার খোঁজ?

মনে হাজার হাজার প্রশ্ন,
কিন্তু জানি না—
তুই কি আমার দুঃস্বপ্ন 
নাকি গন্তব্য?


লেখক - রাজ কিশোর দাস


২টি মন্তব্য:

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

ভারাক্রান্ত হলো মন
কবির কলমকে স্বাগত

সালাম মালিতা বলেছেন...

অপেক্ষায় সবচেয়ে শুদ্ধতম ভালোবাসার বহিঃপ্রকাশ। লেখার পরখে পরখে প্রকাশ পেল। বিষাদের চাদরে মোড়া শব্দগুলো হৃদয়ে গেঁথে নিলাম।

অচেনা ঠিকানায় শেষ বিকেলের চিঠি - (পর্ব– ২)

  গল্পধারা বুধবার 🔰 বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ ই-বুক বিভাগ কতৃক প্রকাশিত -  সাপ্তাহিক ধারাবাহিক গল্পের সংকলন   সম্পাদক - আকাশ আহমেদ প্রকা...

জনপ্রিয় পোস্ট