বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দুঃস্বপ্ন... - রাজ কিশোর দাস

 


দুঃস্বপ্ন 
- রাজ কিশোর দাস


জানি না, তুই আমার দুঃস্বপ্ন -
নাকি আমার গন্তব্য।

বুঝিনি কোনোদিন
তোর আমার প্রতি যত্ন।

আমি আর কি আমিই আছি?
নাকি হয়ে গেছি
অন্য একটা কেউ।

আর কি তুই নিবি
আমার খোঁজ?

এখন আর
রাত দশটায়
কেউ খোঁজ নেয় না!

আমি সেই বোকা,
বসে আছি
অচেনা বারান্দায়।

সব সত্যিই কি ঠিক হয়?
নাকি
আমার বেলায় অন্য কিছু?

এখন তুই কি আর
আমার কথা ভাবিস?

আর কি তুই নিবি
আমার খোঁজ?

মনে হাজার হাজার প্রশ্ন,
কিন্তু জানি না—
তুই কি আমার দুঃস্বপ্ন 
নাকি গন্তব্য?


লেখক - রাজ কিশোর দাস


৫টি মন্তব্য:

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

ভারাক্রান্ত হলো মন
কবির কলমকে স্বাগত

সালাম মালিতা বলেছেন...

অপেক্ষায় সবচেয়ে শুদ্ধতম ভালোবাসার বহিঃপ্রকাশ। লেখার পরখে পরখে প্রকাশ পেল। বিষাদের চাদরে মোড়া শব্দগুলো হৃদয়ে গেঁথে নিলাম।

Sarbani Das বলেছেন...

ভীষণ সুন্দর লেখা 👌🏻🥰
এমনই সুন্দর লেখায় ভরে উঠুক মন।
আপ্লুত🥰🥰

Joydip Basu বলেছেন...

গভীর ভাবনার সাবলীল প্রকাশ ❤️

Sarbani Das বলেছেন...

রাজ কিশোর দাসের “দুঃস্বপ্ন” কবিতাটি এক গভীর মানসিক শূন্যতা, অপেক্ষা ও অপ্রাপ্তির অনুভূতিকে অত্যন্ত সহজ অথচ হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরেছে। কবিতার প্রতিটি পংক্তিতে যেন এক নীরব আর্তি লুকিয়ে আছে, যা পাঠকের মনকে ছুঁয়ে যায়।

“তুই আমার দুঃস্বপ্ন — নাকি আমার গন্তব্য” — এই দ্বন্দ্বই পুরো কবিতার মূল সুর। ভালোবাসা, অভিমান ও হারিয়ে যাওয়া সম্পর্কের অনিশ্চয়তা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে “রাত দশটায় / কেউ খোঁজ নেয় না!” — এই লাইনগুলো নিঃসঙ্গতার ব্যথাকে অত্যন্ত জীবন্ত করে তোলে।

কবিতার ভাঙা ভাঙা গঠন ও প্রশ্নবোধক আবহ এক ধরনের অন্তর্মুখী অনুভূতির জন্ম দেয়, যা আধুনিক মানসিক যন্ত্রণার বাস্তব প্রতিচ্ছবি। সহজ শব্দের মধ্যেও গভীর আবেগ প্রকাশের ক্ষমতা সত্যিই প্রশংসনীয়।

কবিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এমন আরও অনুভূতিময় লেখার অপেক্ষায় রইলাম। 🌿

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট