মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্বপ্ন নিলয়... - রত্না রায়


লেখিকা - রত্না রায়



 স্বপ্ন নিলয়
- রত্না রায় 


মন জানালা খুলে যেতেই শুরু হোলো দেখা,
নয়ন মনি আনলো বয়ে স্মৃতি পাতার লেখা।
সীমার মাঝে চলে ফিরে পাওয়া খুঁজে পাই,
আঁচল ভরে তৃপ্তি নেওয়া সেদিন ছিলো ঢাই।

নিষেধ শতেক বাধা ছিলো সাঁতরে গেছি কূল,
স্বপ্ন সেদিন সাজিয়ে দেখি , হয়ে ছিলো ভুল।
থমকে গেলো জীবন যাপন থমকে ছিলো সব,
স্বপ্ন দেখা রইলো বাকি ,মনে তৃষার রব।

ঝড় বৃষ্টির প্রকোপ যত মন জানালায় এলো,
বিজন পলে স্মৃতির ঝড়ে তনু ভেসে গেলো।
পূর্ণিমা চাঁদ জোৎস্না ঢেলে করলো কুপোকাত,
মদির আবেশ গৃহ কোণে ঝরলো সারা রাত।

ভাবনা সকল ডানা মেলে হিসেব নিকেষ করে,
অতীত মনের জয় পরাজয় জ্বালা দিয়ে ঝরে।
স্বপন দেখার ছন্দ পতন মনে করায় সব,
চিবুক বেয়ে গড়িয়ে পড়ে সুপ্ত বেদন স্তব।

পবন এসে ঢুকলো শেষে মন জানলা দিয়ে,
চেতন এলো এক লহমায় কাঁপিয়ে দিলো হিয়ে।
বন্ধ হোলো স্বপ্ন দেখা, স্মৃতি  গেলো চলে,
সূর্য এসে উঁকি দিলো,দায় বাড়লো গলে।

৩টি মন্তব্য:

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

কবিতাটি যেন মনের ভেতর নীরব সুর তোলে। চমৎকার সৃষ্টি।

SKY BRAND বলেছেন...

আপনার কলমে সাহিত্য যেন নতুন প্রাণ খুঁজে পায়। অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

অপূর্ব লেখা

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট