মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

অদৃশ্য খাঁচা.... - রতন চক্রবর্তী

লেখক - রতন চক্রবর্তী 


 অদৃশ্য খাঁচা 
- রতন চক্রবর্তী 

অদৃশ্য এক খাঁচায় বন্দি সবাই- 
লোভ-মোহ কামনা-বাসনার খাঁচায়।
সুখ-সম্পদ,প্রাচুর্য্য,বিলাসের 
স্বর্ণ শলাকার বুননে এ এক জাদুকরি খাঁচা ।
অভ্যাসের শিকলে বাঁধা জীবন যাপন,
নিজের হাতে তৈরি স্নেহ প্রেম 
ভালোবাসার মায়াময় খাঁচা ।
সংসারের শলাকায় বিঁধে আছে ইচ্ছে ডানা,
বুকের ভেতর ধুলো জমা একাকীত্বের ঘরে 
মুক্তির বাসনা কাঁদে অবিরাম। 
মুক্ত আকাশ ,নীল সমুদ্র ,সবুজ পাহাড়-বনানী,
উদাস বাউল হাতছানি দেয় বার বার,
পা বাড়াতেই মন থমকে দাঁড়ায়। 
স্বপ্ন পাখি বুকের খাঁচায় ডানা ঝাপটায়।
ভয়,দ্বিধা-দ্বন্দ্বের অদৃশ্য গণ্ডি রেখায় আবদ্ধ জীবন,
দরজা খোলা খাঁচার,তবুও নিজেই বন্দি থাকি 
গতানুগতিক জীবনের অভ্যাসের শিকলে।

৫টি মন্তব্য:

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

শব্দের গাঁথুনিতে দারুণ এক সৌন্দর্য ফুটে উঠেছে। শুভেচ্ছা রইলো।

SKY BRAND বলেছেন...

ভাষার সৌন্দর্য ও ভাবনার পরিণত প্রকাশ সত্যিই প্রশংসার দাবিদার।

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

ভীষণ ভালো লেখা

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

ভীষণ সুন্দর

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

শুভকামনা

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট