![]() |
| লেখক - রঞ্জিত কুমার রায় |
শেষ যাওয়া
- রঞ্জিত কুমার রায়
যে যায় সে তো চলেই যায়,
সে যাওয়া না ফেরার দেশে -
সেই যাওয়া সারা জীবনের মতো চলে যাওয়া,
আমার তাই মনে হয়।
যেদিন আমরা এসেছি এই ভবে এই দুনিয়ায়,
সেদিনই আমরা জেনেই এসেছি একদিন চলে যেতেই হবে।
তবু ও চলে কতো বাহাদুরি।
সেই যাওয়াই হবে শেষ যাওয়া,
সেই যাওয়ার পর আর যাবে না ফেরা।
এখন এটাই সবার মনে হয়।
অনেককেই দেখলাম খুব কাছ থেকে
আমাদের খুব কাছের লোক চলে গেছেন না ফেরার দেশে।
সবাইকে বলতে শুনেছি সবাই যান স্বর্গলোকে।
জানিনা আমরা মৃত্যুর পরে আর ও কিছু আছে কিনা?
যা হবার এখানেই হবে
ভালো কাজের মন্দ কাজের বিচার ফলাফল এখানেই দেখা যাবে
তাইতো দেখছে জনগণ।
চোখের জলে হাতের স্পর্শে সবাই তাই দিয়েছেন বিদায়।
দেখেছি সব সময়ে এই শেষ যাওয়া প্রতিটা মানুষের জীবনেই হবে একদিন।
যেদিন আমরা থাকবো না এই দুনিয়ায়
শুধু থাকবে আমার ভালো মন্দ কাজের বিচার।
তোমার আমার ভালোবাসা আর আমার চলে যাওয়ার কথা।

২টি মন্তব্য:
খুব সুন্দর ভাবনা ও উপস্থাপনা। লেখাটি পড়ে অনেক ভালো লাগলো।
কবিতাটি যেন নিঃশব্দে হৃদয়ের দরজায় কড়া নাড়ে। গভীর অনুভূতির অসাধারণ প্রকাশ।
একটি মন্তব্য পোস্ট করুন