শুক্রবার, ১ মে, ২০২৬

দীনু ... - সালাম মালিতা

 
সালাম মালিতা 



উধার কৌন হ্যায়..?
সালা মর গয়ি কেয়া..? 
আজ্ঞে হুজুর, 
আমি আপনার কোম্পানির 
এক হতদরিদ্র লেবার..!
গত দু'বছর আগে
মেশিনে একটা পা কেটে বাদ যায়,
সেই থেকে কোনোমতে 
না মরে বেঁচে আছি-
আজ সহায়সম্বল বলতে 
অর্ধমৃত এই শরীরটা।

তুম হামকো উল্লু বানাতা হ্যায়
কাঁহা কাঁহা সে আতি হে এ লোগ...?
বাবু...
আমি আপনার ওয়ার্কশপের 
সাতশো তেষট্টি নম্বর প্রাক্তন লেবার 
- দীনু,
ভিক্ষা করে 
পাঁচ সদস্যের সংসার চলে। 
আমার পাওনা টাকাটা
আজ নিতে এসেছি বাবু,
যদি দিতেন 
প্রাণটা রক্ষে হত..!

সালা আনাড়ি 
কেয়া বলতা হ্যায়,
কাম ক্যারনেকা কই ক্ষমতা নেহি 
লেকিন, 
ভিখ মাঙনে আ যাতা হে....!
না না বাবু 
আমি আজ ভিক্ষা করতে আসিনি
আমার ছ'মাসের বকেয়া বেতন-
আর পা কেটে যাওয়ায় 
পূর্ব চুক্তি অনুযায়ী 
কোম্পানির সাহায্য নিতে এসেছি, 
একটু দয়া করুন বাবু..
দয়া করুন। 

সিকিউরিটি....
ধাক্কা মারকে নিকাল দো,
এচি বেহেনচোদ লোক 
ভিখ মাঙনে কে বাহানে মে
ব্ল্যাকমেইল ভি কার লেতে হ্যায়...
ভাগাদো মাদারচোদ কো, 
ভাগাও...!
সাহেব আমি এক সময় 
আপনার সবচেয়ে বিশ্বস্ত 
লেবার ছিলাম, 
যে দিনরাত এক করে 
কোম্পানির ভালোর জন্য- 
নিজের সম্পদ মনে করেই 
সকল কাজ করত। 
অথচ আমার দুর্দিনে আজ
আপনি আমাকে 
চিনতেই পারলেন না, 
হায় রে জালিম জামানা..!
মানুষকে নিজের 
কলিজা ভুনা করে দিয়েও-
আপন হতে পারলাম না! 

কিতনি টাইম সে 
বকওয়াস কার রহি হ্যায়
ইসকি মা কি.....নিকাল বাহার...! 
বাবু..
আমি কোনো চোর নেই 
আমি আমার 
প্রাপ্ত মজুরি নিতে এসেছি, 
আমার ন্যায্য মজুরি 
চাওয়াটাই কি অপরাধ? 
তাহলে ভেঙে ফেলুন-
এই কোটি টাকার গেট
ছিঁড়ে দিন বড় বড় ব্যানার, 
মুছে দিন -“সমান কাজ, সমান মজুরি” 
এই লেখা-
শ্রমিকের সম্মানই প্রতিষ্ঠানের গৌরব, 
আজ নামিয়ে নিন-
আর সবাই সমান, সবাই গুরুত্বপূর্ণ”! 
এ কথাগুলোকে মিথ্যা বলুন!

লাতোঁ কা ভূত 
বাতোঁ সে নাহি মানেগা
পুলিশ কো ফোন দো-
অউর ইসকো 
অ্যারেস্ট করনে বোলো..!
আমাদের রক্ত শুষে 
আপনি বিলাসী গাড়ি চড়েন
স্বপ্নের প্রাসাদে 
প্রাশান্তির ঘুম দেন,
অথচ কর্মহীন হতেই 
আজ আমি আপনার কাছে 
রাস্তার কুকুরের থেকও অধম।
আমাদের বেতন ফাঁকি দিয়ে- 
আপনি মহা সাধু 
আর ন্যায্য বেতন চাওয়ায়- 
আমি আজ অপরাধী!
এই আপনাদের নীতিনৈতিকতা? 
এই আপনাদের পারিবারিক শিক্ষা?
এই আপনাদের বিবেক? 
এই আপনাদের মনুষ্যত্ব..?

বড়ে সাহেব, 
ইসকো অ্যারেস্ট কারলো
বহুত টাইমসে 
দিমাগ খারাপ কারকে রাখা হ্যায়
পাকড়াও মাদারচোদ কো, 
থানে লেকে থার্ড ডিগ্রি দো, 
সব ঠিকানে পে আ যায়েগা....!
আপনি আমার পাওনা টাকা মেরে- 
বড় বাবু হলেন
আর আমি কয়েদবন্দি, 
তাই কারখানায় সবচেয়ে 
গায়ের জোরে কাজ করা
সেই দীনুই আজ 
এক ভিক্ষুক, 
বড় চোর- 
এবং সবশেষে এক কয়েদি.....!

1 টি মন্তব্য:

Kanti Ujjal Das বলেছেন...

অনবদ্য

নিরব ঘামের গল্প... - আকাশ আহমেদ

ভোর এখনো পুরোপুরি জাগেনি।  আকাশের পূর্বদিকে হালকা লালচে রেখা, যেন সূর্য উঠবার আগে পৃথিবী একটু লজ্জা পেয়ে থেমে আছে। ঠিক সেই সময়েই উঠে পড়ে রাম...

জনপ্রিয় পোস্ট