সোমবার, ১৮ মে, ২০২৬

তুমি বিশ্বাস হারিয়েছ, তাই ! - বিপুল ব্যানার্জী

 
             

জ্ঞান সাগরে করতে চেয়েছ নিজেরে মহিমান্বিত,
হাসির আড়ালে করে গ্যালো ছলনা,
মুখে যা বলেছ করেছ তার যে উল্টো,
লাখো লাখো মানুষকে দিয়েছে যাতনা।

যতই আজ তুমি মহান বাক্য ঝাড়,
জীবন পলকে মানুষ চিনেছে তোমাকে,
ন্যায় সত্যের গলা টিপে তুমি মেরেছ,
ধ্বংস করে দিতে চেয়েছ মানব বিবেককে।

নাড়া কখনোই বারবার ফেল তলাতে না যায়,
জেনেও জানো না এমন অবোধ যে তুমি,
তোমাকে যারা একদিন করেছিল ব্যবহার,
স্যালুট করেছে তোমায়,ফিরে না পাবে আর ভুমি।

মানুষ কি হয় না ভালো,চন্ডাশোক হয়েছিলেন বুদ্ধ,
ইতিহাসে আছে স্বর্ণাক্ষরে লেখা যে তার,
নবপর্যায়ে তিল তিল করে গড়েছেন নিজেরে তিনি,
তোমার নেই তার পায়ের নখ যোগ্যতার সে ধার

কোন মন্তব্য নেই:

গল্প - অভাবের সংসারে এক চিলতে সুখ... - সুবর্ণা দাশ

  গল্প - অভাবের সংসারে এক চিলতে সুখ - সুবর্ণা দাশ আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হলো। মণি সেরা দশজনের মধ্যে ৩য় স্থান অধিকার করেছে। দলে দলে ...

জনপ্রিয় পোস্ট