মালিনী
সালাম মালিতা
মালিনী.....!
কেন কথা রাখলে না...?
তুমি যদি পাশে থাকতে
আমি খালি পায়ে হেঁটে যেতাম
আ-সমুদ্রহিমাচল,
ছুঁয়ে দিতে পারতাম গগনচুম্বী
ঐ মাউন্ট এভারেস্টের চূড়ো।
বলো,
এমনতো কথা ছিল না...!
তুমি যাবার বেলায় বলেছিলে
বৃষ্টি আসার পূর্বেই চলে আসবে-
অথচ তুমি আর এলে না,
এদিকে কত ভরা আষাঢ় গেল
শ্রাবণ এল-
তৃষ্ণার্ত সাহারাকেও ভিজিয়ে দিল
কিন্তু তুমি....!
মালিনী তুমি কী জ্যোৎস্না দেখ?
আমাকে আজ
নিশুতি রাতে দখল নেয়,
চামচিকে, আরশোলা, মশার দল
বন্ধু করে হাত মেলায়।
যে রাতকে সাক্ষী করে
দু'জনাই এক হতে চেয়েছিলাম,
সেই রাত আজ অভিমান করে
অমাবস্যা আনে।
খেপাটে মস্তিষ্কটা বুঝে উঠতে পারে না
আসলে কে বেশি নিষ্ঠুর-
তুমি নাকি ঐ নিকষ কৃষ্ণ রাত...!
তোমার চলে যাওয়ায়
কোকিল আর বাতায়নে আসে না,
দেরিতে ঘুম থেকে উঠলেও
মোরগদের অট্টহাসি থেমে গেছে।
জীবনটা কেমন একঘেয়েমি..
প্যানপ্যানির সুরে
বিষণ্নতায় বিরাজ করে,
গুরুচণ্ডালী স্বভাবে যন্ত্রমানবের ন্যায়-
হারিয়ে গেছি বহুদূরে,
নিঃসঙ্গ হয়েছি দলছুট পাখির মত-
জলীয়বাষ্পের মত উবে গেছি
অথৈ সাগরে ডুবে আছি,
বড্ড একা হয়েছি-
ওই পথভোলা পথিকের মত।
আর ফিরে এলে না.... তুমি!
মালিনী তুমি কী আর
কোনো জন্মেই ফিরে আসবে না?
আমি তো দধীচির মত
নিজের সর্বস্ব তোমায় লিখে দিয়েছি।
তুমি ফিরে এলে
আম চাঁদ ছুঁয়ে দেখতাম...
মৃত্যুর শূলে চড়ে যেতাম হাসিমুখে..
শত জনমের ভালোবাসা
এক মুহুর্তেই হাসিল করে নিতাম-
অমর প্রেমের মহাকাব্য লিখতাম
আর;
যুগে যুগে প্রেমিক-প্রেমিকার হৃদয়ে
অমর হয়ে থাকতাম....!
![]() |
| লেখক - সালাম মালিতা |


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন