শুক্রবার, ২২ মে, ২০২৬

" তারতম্য" - অরবিন্দ সরকার

লেখক - অরবিন্দ সরকার 


  " তারতম্য"   
- অরবিন্দ সরকার     

পাঁঠার মাংস সুস্বাদু,পাঁঠির মাংসে না,
মানুষের ক্ষেত্রে এগুলো কেন হয়না?
মায়ের স্তন পানে মানুষ হওয়া যায় না,
স্তন নিয়ে ছেঁড়াছেড়ি ধর্ষকেরা হায়না!

মায়ের জঠর থেকে জরায়ুর পথে সৃষ্টি,
সেই স্থানে খোঁচাখুঁচি -দূর্বৃত্তদের কুদৃষ্টি,
ফসল উৎপাদনে দরকার মেঘেরই বৃষ্টি,
একই মায়ের উদরে সহোদর পৃষ্ঠাপৃষ্ঠি!

যে বাঁচায় তার মরণ কর্মক্ষেত্রে অভয়া,
কামদুনির বিচার নাই সে নাকি অপয়া?
মহিলা মন্ত্রীর তার কালো হাতের ছায়া,
সবই তার অনুপ্রেরণায় নেই দয়া মায়া!

আইনে পুরুষ মহিলার সমান অধিকার,
সন্ধ্যা নামলেই মেয়েদের কেন বন্ধ দ্বার?
মন্ত্রী বলে বাইরে বের হওয়া কি দরকার?
উত্তর ধর্ষকের জন্য খাঁচা ধর্ষিতার বিচার।
            -------------------------------

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

কবিতাটি সমাজের নির্মম বাস্তবতাকে অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় তুলে ধরেছে।
নারীর প্রতি সহিংসতা, বিচারহীনতা এবং সমাজের দ্বিচারিতা— সবকিছুর বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী কণ্ঠস্বর শোনা গেল প্রতিটি স্তবকে।

বিশেষ করে —
“উত্তর ধর্ষকের জন্য খাঁচা ধর্ষিতার বিচার”
লাইনটি গভীর ব্যঙ্গের মাধ্যমে আমাদের সমাজব্যবস্থার অসঙ্গতিকে সামনে এনে দেয়।

কবির ভাষা সরাসরি, ক্ষোভে ভরা এবং সচেতনতার বার্তা বহন করে। এমন লেখা শুধু কবিতা নয়, সমাজকে প্রশ্ন করার সাহসও জোগায়। শ্রদ্ধা রইল কবির কলমের প্রতি।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট