মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফরাসডাঙা... - অরবিন্দ সরকার

 
লেখক -  অরবিন্দ সরকার

 

ফরাসডাঙা
   -  অরবিন্দ সরকার 
           

ফরাসীদের উপনিবেশ ভাগীরথীর তীরে,
ব্যবসা বানিজ্য রমরমা মুর্শিদাবাদ ঘিরে,
            ফ্রান্স পর্তুগাল ব্রিটেন 
            সওদাগড়ির লেনদেন 
বহরমপুর সদর ঘাটবন্দরে নৌকা ভিড়ে।

ফরাসডাঙা ফেরীঘাটে যোগাযোগ রাঢ়ে, 
পূর্বদিকে বাগড়ি থেকে ব্যবসা পারাবারে,
          হারিয়ে লণ্ঠন হ্যারিকেন
          বিদ্যুৎ বাতি হ্যালোজেন
শহরের মস্তিষ্ক ঐতিহ্যবাহী প্রান্তটি উত্তুরে।

হাজারদুয়ারী খোসবাগ সামান্য কিছু দূরে,
সিরাজ মীরজাফরের সোনার তাজে হীরে,
         ভাগীরথীর দুই পাড়ে ট্রেন 
         যাতায়াতে তিন সেতু মেন
ভিটে খাগড়া কাশিমবাজার গোরাবাজারে।

ফরাসডাঙার নদীর পাড়ে ভীমেশ্বর মন্দিরে,
দর্শনার্থীদের পূজা পার্বণে জমে ওঠে ভীড়ে,
        যাতায়াতের রাস্তা চার লেন
       সুনাম অর্জনে রামদাস সেন
ফরাসডাঙা শহরের গ্রাম্য চেহারা বুক চিরে।

৩টি মন্তব্য:

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

সুন্দর ও হৃদয়স্পর্শী লেখা। পাঠক হিসেবে মুগ্ধ হলাম।

SKY BRAND বলেছেন...

আপনার সৃষ্টিশীলতা বাংলা সাহিত্যচর্চাকে সমৃদ্ধ করবে বলেই বিশ্বাস করি।

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

ভালো লাগলো 🙏

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট