মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বয়সের দূরত্ব... - মারিয়াম রামলা

লেখিকা - মারিয়াম রামলা



 বয়সের দূরত্ব
- মারিয়াম রামলা

বয়স হওয়ার আগেই কেন যেন বয়স হয়ে যায়,
মন তো আজও তরুণ,
তবু শরীর কেন বদলে যায়?
যে শিশু, সে দ্রুত বড় হতে চায়,
আর যে বড় হয়েছে,
সে কেন ব্যাকুল হয়ে শৈশবকে ডাকে?
এ কেমন বয়সের ব্যবধান,
কে জানে কীভাবে ভাগ্য বদলে যায়!
মানুষ তো শুধু অন্যকে কথা শোনাতেই জানে,
অথচ একদিন নিজেকেও এই মোড়ে দাঁড়াতে হয়;
তবুও কেন নিজেকে ভুলে
লোকে অন্যের পেছনে ছুটে বেড়ায়?
বয়স হওয়ার আগেই কেন যেন বয়স হয়ে যায়...!!

৫টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

শুভকামনা অফুরান

সালাম মালিতা বলেছেন...

চমৎকার লেখনী।

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

লেখার ভঙ্গি ও আবেগ প্রকাশ সত্যিই প্রশংসার

SKY BRAND বলেছেন...

কবিতার প্রতিটি চরণে গভীর মননশীলতার পরিচয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

সর্বানী দাস (মম্মো ) বলেছেন...

সুন্দর লেখা

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট