ছড়া - অবুঝ নাতনী
- নূরুল ইসলাম
ফোনটি আমার পড়ে আছে,
ভিতরে কী সব গন্ডগোল।
আসন্ন ঈদের কেনাকাটায়,
আজ যেতে হবে শপিং মল।
অবুঝ নাতনি লিস্টি বানায়,
কিনতে হবে কাপড় জামা।
নাতনী এবার কিনবে নাকি ,
লেহেঙ্গা, দামে নয় তা কমা।
বিকাল বেলা বাসস্ট্যান্ড নেমে,
গেলাম এক ফোনের দোকান।
ফোনটি দেখে দোকানি হেসে,
বলে, চলবে না দাদু পুরাতন!
দোকানের পাশে শপিং মল,
ঢুকে পড়ি সব সদল বলে।
সাজানো আছে থরে থরে,
কিনে ফিরতে হবে বিকেলে!
সকলের জন্যই কিনা হলো,
সাজানো হলো সব ট্রলিতে।
নাতনীর লেহেঙ্গা পছন্দ নয়,
আজ কিনবে না সে কিছুতে।
অবুঝ নাতনির এ কি হলো,
ভারী কেন তার মেজাজ টা?
পীড়াপীড়িতে বললো শেষে,
কিনো তবে স্মার্ট ফোন টা।
সকলে মিলে বুঝাই তাকে,
তুমি যে এখন ছোট্ট মেয়ে!
বড় হয়ে স্মার্ট ফোন কিনো,
ভালো কোনো এটার চেয়ে।
বুঝলো না সে কোনো কিছু ,
স্মার্ট ফোনটি নিলো হাতে।
আমার পকেটে গুঁজে বলে,
চায় না আজ সে কিছু নিতে।

1 টি মন্তব্য:
চমৎকার লিখেছেন
একটি মন্তব্য পোস্ট করুন