মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বয়সের দূরত্ব... - মারিয়াম রামলা

লেখিকা - মারিয়াম রামলা



 বয়সের দূরত্ব
- মারিয়াম রামলা

বয়স হওয়ার আগেই কেন যেন বয়স হয়ে যায়,
মন তো আজও তরুণ,
তবু শরীর কেন বদলে যায়?
যে শিশু, সে দ্রুত বড় হতে চায়,
আর যে বড় হয়েছে,
সে কেন ব্যাকুল হয়ে শৈশবকে ডাকে?
এ কেমন বয়সের ব্যবধান,
কে জানে কীভাবে ভাগ্য বদলে যায়!
মানুষ তো শুধু অন্যকে কথা শোনাতেই জানে,
অথচ একদিন নিজেকেও এই মোড়ে দাঁড়াতে হয়;
তবুও কেন নিজেকে ভুলে
লোকে অন্যের পেছনে ছুটে বেড়ায়?
বয়স হওয়ার আগেই কেন যেন বয়স হয়ে যায়...!!

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

শুভকামনা অফুরান

সালাম মালিতা বলেছেন...

চমৎকার লেখনী।

অতীতের পোড়া গন্ধ... - মেফ্তাহুল জান্নাত

লেখিকা - মেফ্তাহুল জান্নাত অতীতের পোড়া গন্ধ  - মেফ্তাহুল জান্নাত  এক দুর্বিষহ নগরীর গল্প লিখেছেন বিধাতা, অথচ, তাকেই কীনা ভাবতে চাই আপন, মন ত...

জনপ্রিয় পোস্ট