মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফিরে আসার পথ ! - রকিবুল ইসলাম

লেখক - রকিবুল ইসলাম


 ফিরে আসার পথ !
- রকিবুল ইসলাম

সুখের লাগি যে ঘর বাঁধে,
ভাঙে তা প্রবল দুঃখ স্রোতে।
দুজনার দুটি পথ গেছে বেঁকে,
মিলেনা ফেরারী মানস কোন মোহনাতে।
উজান গাঙে নাও পাল তুলে,
নীরবধি চলে কোন বাধাহীনে।
তেমনি তব মায়া উড়ে চলে,
অন্য কোন নয়া বৃক্ষ শাখে।
যতন করে পুষলাম যে জনারে,
সে তো এলোনা আপনার হয়ে।
আসবে আবার সে কেমন করে!
ফেরার রাস্তাটা গেছে আঁধারে ডুবে।
তবুও আছি আমি ঠাঁই দাঁড়িয়ে,
একলা একা সে আঁধার পথে।
যদি তুমি আবার আসো ফিরে!
মান অভিমান সব বেমালুম ভুলে।
থাকব সতত সেই পথপানে চেয়ে,
যেই পথে‌তুমি গিয়েছো ফিরে।

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

চমৎকার লিখেছেন

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

সাহিত্যচর্চায় আপনার অগ্রযাত্রা শুভ হোক।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট