বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কাচের চুড়ি - ড. তুষার কান্তি মুখোপাধ্যায়




 কাচের চুড়ি
- ড. তুষার কান্তি মুখোপাধ্যায়


রঙ বাহারি কাচের চুড়ি
হাতে বেশ তো মানায় ,
আগে কেন কিনে দিই নি
আসে নি কেন মাথায়  ?

বয়স একটু বেড়েছে না হয়
তাও তো লাগে ভালো  ,
তুমিও তো আগে বলো নি
কেবল সোনায় নজর ছিল  !

সোনার যা দাম দেখি
আর ক'জন ই বা পরবে  ?
বছর পঞ্চাশ পরে হয়তো
 ধনীদের বাড়িতেই থাকবে ।

আমাদের মতো সাধারণের
কাচের চুড়ি ই ভালো ,
বিধাতা যারে সুন্দর গড়ে
কাচের চুড়িতে ই  চোখ আলো   !

হাত যেন না কাটে
একটু নজর রেখো ,
সাবধানে করবে কাজ
ধৈর্য্য সহকারে দেখো  ।

সোনার হাতে কাচের চুড়ি
ঝলমল যেন করে  ,
কেন যে চোখ নজর দেয় নি
ছোট সব দোকান ঘরে  !

সুখ শান্তি  সব ই আসে
ছোট ছোট প্রাপ্তির মাঝে ,
তুমি শুধু হৃদয়ে থেকো
সকাল দুপুর  সাঁঝে   ।



লেখক - ড. তুষার কান্তি মুখোপাধ্যায়


বিবেক তুমি জাগো... - সঞ্জয় নন্দী

লেখক - সঞ্জয় নন্দী   বিবেক তুমি জাগো    - সঞ্জয় নন্দী  বিবেক তুমি একবার জাগো,  অন্যায়ের বিরুদ্ধে শাণিত হও। বিবেক তুমি কথা বলো,  সকলকে রুখে দ...

জনপ্রিয় পোস্ট