শনিবার, ২ মে, ২০২৬

সভ্যতার কারিগর কলমে- ঝরনা দত্ত

ঝরনা দত্ত 




 শ্রমিকরা কাজ করে চলে 
 সভ্যতার কারিগর রূপে,
 দাঁড় টেনে, খেয়া বেয়ে চলে -
 স্তরে স্তরে ক্ষেপে ক্ষেপে।

 শ্রমের বিনিময়ে তৈরি প্রাসাদ,
 অট্টালিকা-মঠ-মন্দির যতো,
 তাজমহল থেকে কুতুবমিনারও
 শ্রমিক গড়েছে মনের মতো।

 সভ্যতার চাকা চলছে সদাই 
 শ্রমিকের অবদানে,
 সভ্য মানুষ সবাই তো বোঝে 
 প্রকৃত শ্রমের মানে।

 ঘরবাড়ি আর কারখানা সব 
 রয়েছে যা দেশ জুড়ে,
 জানো কি এসব শ্রমিকের দান
 তবু শ্রমিক এখনো ভবঘুরে!

 মুখের অন্ন এরাই যোগায় 
 রোদে জলে চাষ করে,
 ধনী বিলাসী বসে থাকে সদা 
 আরামে নিজের ঘরে।

 যানবাহনের নতুনত্বে দেখো 
 শ্রমিকের আছে রক্ত,
 ফোঁটা ফোঁটা রক্তে উঠেছে গড়ে
 যা ছিল বড়োই শক্ত।

 সেই শ্রমিকের ক্ষুধার অন্ন
 বলতো জোগাবে কারা?
 শ্রমের ফল ভোগ করে যারা  
 হাত বাড়াবে কি তারা?

 শ্রমিকের শ্রম  অকৃপণ দান 
 উন্নয়নের প্রতিটি কাজে‌,
 শ্রমিকের কথা সবার কলমে 
 যেনো অবদান হয়ে রাজে।

 দেশের হাল ধরে আছে যারা 
 তারাই তো শ্রমিক দল,
 সব সভ্যতার কারিগর এরা
 এরা বিশুদ্ধ পরিমল।

1 টি মন্তব্য:

Hasina Khatun বলেছেন...

শ্রমজীবী মানুষের রক্ত-ঘামে গড়া আমাদের এই সভ্যতা। তাদের অবদানের কথা এমন সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।

কাপুরষ... - সালাম মালিতা

সালাম মালিতা    অন্ধ পুরুষ স্বপ্ন দেখে করতে সুখের ঘর, পঙ্গুর বউটা স্বামীর আদেশ  রাখে মাথার পর। সভ্য বলে ডিগ্রি দেখায় চুড়ি বিহীন হাত, উলঙ্গ স...

জনপ্রিয় পোস্ট