সোমবার, ১৮ মে, ২০২৬

পুষ্পহৃদয় দেবী বসন্ত... - তপন রায়



তুমি নিদাঘে জাত নিদাঘিনী
সবুজ খুশী আনা বর্ষা সৃজন 
বৃষ্টি মেঘ, 
ভাবনা প্রবাহের নিরন্তর 
চিরজিবী উত্তম হওয়া,
বয়ে যাওয়া অবিরত কাব্য স্রোত, 
সাহিত্য ফসল ফলানো ভাব উর্বর কাব্য পলিমাটি। 
উত্তাপ তাপে তুমি অটুট সবল,  
নিরলস উদ্যম, 
জন্ম তোমার রোদ্দুর তাপ উত্তাপে,
তাই তুমি বৃষ্টি দেওয়া মেঘ সৃষ্টি, 
পৃথিবীর জীর্ণ শীর্ণ বিনাশ শ্মশানে 
নব সৃষ্টির শতদল ।
তুমি পুষ্পহৃদয় দেবী বসন্ত সৌরভ জোয়ার।

1 টি মন্তব্য:

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

কবিতার ভাষা খুবই সাবলীল ও সুন্দর।

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট