বর্ষার ছন্দে
- সৌরভী করমহাপাত্র
মেঘলা আকাশ শীতল বাতাস
পাগল মনে দেখা,
তপ্ত ধরায় তৃপ্তি ভরায়
ফোটে হাসির রেখা।
গাছের দোলা আপন ভোলা
সিক্ত ধরার মাটি,
বর্ষণ মুখর মেঘের গরগর
ফলবে ফসল খাঁটি।
পুকুর নদী ভরে যদি
বাঁচবে তবে সৃষ্টি,
আপন বেগে নয়তো রেগে
ঝরছে ক্রমে বৃষ্টি।
স্বচ্ছ পাতা তরুর ছাতা
দুলে দুলে নড়ে,
বোটা খসে পাকল রসে
আম ও জামরুল পড়ে।
খেজুর কুলে হৃদয় ভুলে
হলুদ রঙে গাছে,
কাঁদি ধরে বর্ষা ঝরে
পাকতে দেরি আছে।
বৃষ্টির সুরে সৃজন ঘুরে
গজায় কচি চারা,
সৃষ্টি সুখে খুশি মুখে
ধরা পাগল পারা।
💦----------------------------------------------------------💦
![]() |
| সৌরভী করমহাপাত্র |


৬টি মন্তব্য:
অসাধারণ ছন্দবদ্ধ নিবেদন। মুগ্ধতা একরাশ।
ভীষণ সুন্দর 🌹
বর্ষার অপরূপ রূপ, প্রকৃতির সজীবতা এবং নতুন সৃষ্টির আনন্দকে চমৎকার ছন্দ ও মাধুর্যে ফুটিয়ে তোলা একটি মনমুগ্ধকর কবিতা!
ধন্যবাদ গুণীজন
আপ্লুত হলাম, ধন্যবাদ
কলমে শক্তি পেলাম গুণীজন, ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন