বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জ্যোৎস্না রাতে... - জয়দীপ বসু


 জ্যোৎস্না রাতে
- জয়দীপ বসু

বেরিয়ে পড়লাম আজ জ্যোৎস্না রাতে,
শ্বেত শুভ্র আলোর প্লাবন বয়ে চলে সাথে।
বড় ক্লান্ত আমি বন্ধু, হয়েছি যে স্বপনচারী,
সেখানে ভেসে আসে কত শত পরী।

চারিদিক মৌন, নিঃস্পন্দ,
একলা পথ চলার কি আনন্দ!
অস্ফুট স্বরে পরীরা কথা কয়,
সে আমার হৃদয়ের কথা নিশ্চয়।

কি অপূর্ব অনুভূতি জাগে,
মেতে উঠি অন্তরের অনুরাগে।
আবেগের উচ্ছ্বলিত তরঙ্গ বয়ে যায়,
স্বপনচারী মন সেদিকেই ধায়।

উদাসী হাওয়ায় জুঁই, মাধবীলতা ওঠে দুলে, 
মন মাতানো সৌরভ যে তার প্রতি ফুলে।
তৃষিত আত্মায় আমি হয়েছি বিবাগী,
মুগ্ধতার আবেশে হয়েছি প্রকৃতি অনুরাগী। 

প্রকৃতি সুধায়  মত্ত আমি, প্রমত্ত আমি,
তাইতো বন্ধু হয়েছি যে স্বপন মধুকামী।
তাইতো বেরিয়ে পড়লাম আজ জ্যোৎস্না রাতে,
অপার্থিব সুখে, ভাটিয়ালি সুরে মন মাতে।

---------------------------------------------------
------------------------------------
--------------------

জয়দীপ বসু


২টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

নিঃসঙ্গতার ক্লান্তি ভুলে প্রকৃতির মোহময় আলো ও সৌরভে হারিয়ে যাওয়ার এক অপূর্ব ও মায়াবী আত্মিক অনুভূতির প্রকাশ।

Sarbani Das বলেছেন...

"কি অপূর্ব অনুভূতি জাগে,
মেতে উঠি অন্তরের অনুরাগে।"

অপূর্ব লাইন
সুন্দর লেখা 🙏🏻

সবুজ তুমি... - রত্না রায়

রত্না রায়  সবুজ তুমি  - রত্না রায় সবুজ তুমি হারিয়ে গেলে কোথায়! আমায় কেন একা করে রেখে গেলে হেথায়! কোথায় গেলো আমার প্রিয় বন বীথিকার ছা...

জনপ্রিয় পোস্ট