বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শান্তি খুঁজে... - ত্রিদিবেশ দে

ত্রিদিবেশ দে 

শান্তি খুঁজে
- ত্রিদিবেশ দে 

এই ভিড়ে বহু মুখ, বহু সম্পর্ক, 
বহু কণ্ঠস্বরের দেখা- 
কিন্তু কোথাও শান্তি খুঁজে পাইনি। 

সবকিছু সত্ত্বেও, মনে হতো যেন- 
ভেতরে একটা শূন্য কোণ রয়েছে।

যেখানে এক অব্যক্ত অস্থিরতা 
নীরবে বসে আছে।

উপলব্ধি করলাম-
কোলাহলের অবসান থেকে 
শান্তি আসে না; 
শান্তি আসে কারো সান্নিধ্য থেকে। 

কথায়, হাসিতে, উপস্থিতিতে 
এক অদ্ভুত শান্তি আছে।

২টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

কোলাহল আর শূন্যতা পেরিয়ে প্রিয় মানুষের সান্নিধ্যেই প্রকৃত এবং অদ্ভুত এক মানসিক শান্তি খুঁজে পাওয়ার এক নিবিড় ও সত্য উপলব্ধি।

Sarbani Das বলেছেন...

"এই ভিড়ে বহু মুখ, বহু সম্পর্ক,
বহু কণ্ঠস্বরের দেখা-
কিন্তু কোথাও শান্তি খুঁজে পাইনি। "

একদম মনের কথা।
অফুরান শুভকামনা 🙏🏻🥰

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট