বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বন্ধু খুঁজি... - সঞ্জিত কুমার মণ্ডল


 বন্ধু খুঁজি
- সঞ্জিত কুমার মণ্ডল

ঘরে-বাইরে শত্রু এখন আপন কে আর আছে, 
মনের কথা বলতে তাই,যাই না কারো কাছে।
কার মনে যে কি যে আছে যায় না সঠিক জানা, 
মনের ব্যথা মনে থাকে বলতে যেন মানা। 
এমনি করে মনের কোণে জমতে থাকে ব্যথা, 
ভালো থাকার স্বপ্নে থাকে গোপন মনের কথা।
মনটা তখন ভারি করে বদ্ধ থাকি ঘরে, 
বদ্ধ ঘরে মনটি আমার গুমরে গুমরে মরে।
জীবন তখন যন্ত্রণাময় হাসি খুশি ছেড়ে,
কারো সাথে নেইকো কথা চলি মাথা নেড়ে। 
কাছের মানুষ আমায় দেখে কত কথা বলে,
সকল কথা বলে তারা উপহাসের ছলে। 
হঠাৎ সেদিন দূরের কেহ বলল কাছে এসে, 
জানল সকল মনের কথা আমায় ভালোবেসে। 
আমায় নিয়ে চলল সে চিকিৎসকের কাছে, 
বলল যখন আমার মধ্যে অনেক কিছু আছে। 
দুঃখ ব্যথা নিরাময়ের বলল সঠিক উপায়, 
মনটা যেন শান্ত হল একটু শীতল হাওয়ায়। 
বন্ধুত্বের গুরুত্বটা তখন থেকে বুঝি, 
মনের মত বন্ধুকে তাই সর্ব সময় খুঁজি।

--------------------------------------------
---------------------------
----------------

 সঞ্জিত কুমার মণ্ডল


1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

অবিশ্বাস আর একাকীত্বের যন্ত্রণাময় বদ্ধ জীবন থেকে একজন প্রকৃত বন্ধুর ভালোবাসাময় হাত ধরে মানসিক সুস্থতা ও জীবনের নতুন আলো খুঁজে পাওয়ার এক চমৎকার প্রকাশ।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট