একরাশ ভালোবাসা চাই
- রামকৃষ্ণ পাল
জীবনের চাওয়া একরাশ ভালোবাসা
অপূর্ণই থেকে যায় কত,
যন্ত্রণা বুকফাটা কান্না নিঃশব্দে শুকায়
অধরাই থাকে মনের মত।
বেঁচে থাকি একরাশ ভালোবাসা জন্য
ছোট্ট জীবনে বড় চাওয়া,
প্রেম প্রীতি ভালোবাসা শুষ্ক ঠোঙ্গা যেন
বাহারি দূর সুগন্ধ পাওয়া।
একরাশ ভালোবাসা কিনতে পারবে না
স্বতঃস্ফূর্ততাও যে বাধ্য নয়,
বেঁচে থাকার জীবন অসহায় অভিশাপ
একেই কি ভালোবাসা কয়?
বাস্তবের মাটি বড়ই রূঢ়,কঠোর পাথুরে
ভালোবাসার মৃত বীজ যেন,
চাতক পাখির মতো রই বর্ষণের আশায়
স্বার্থপরতায় কলুষিত কেন?
এ পৃথিবীতে এতটুকু ভালোবাসা অসম্ভব
নির্যাতনে কসমেটিক সার্জারি,
দিনকে রাত রাতকে দিন আর হেরাফেরি
অপ্রাপ্তির ভালোবাসাতে হারি।

৩টি মন্তব্য:
ভালোবাসার আকাঙ্ক্ষা, অপ্রাপ্তির বেদনা ও বাস্তব জীবনের কঠিন সত্যকে হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরেছেন কবি।
"ছোট্ট জীবনে বড় চাওয়া"
এই একটা লাইনে কবিতাটির মূল স্তম্ভ ভিত্তি স্থাপন হয়েছে।
আজ মেকি ভালবাসার জীবনে প্রকৃত ভালবাসার বড় অভাব।
এইটুকুই তো চাওয়া।
ভীষণ ভালো লাগলো 🙏🏻
ভালোবাসার আকাঙ্ক্ষা, অপ্রাপ্তির বেদনা ও বাস্তব জীবনের কঠিন সত্যকে হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরেছেন কবি।
একটি মন্তব্য পোস্ট করুন