বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

অপূর্ণতা - মীরা চ্যাটার্জী

মীরা চ্যাটার্জী

অপূর্ণতা
 - মীরা চ্যাটার্জী

তুমি সবসময় আমার শরীরের 
খোঁজ নিয়েছো ,
কিন্তু নাওনি কোনোদিন আমার
মনের খোঁজ ।
তাই বুঝি আমাদের একসাথে থাকা হোলোনা ।
আমি যে তোমাকে নিয়ে অনেক
স্বপ্ন দেখেছিলাম ,
বলতে পারো স্বপ্নের জাল বুনেছিলাম,
আমাদের দুজনের একটা স্বপ্নের
সংসার হবে ।
আমার ভালোবাসায় তুমি নিশ্চিন্তে
ভেসে বেড়াবে  ,
যেখানে থাকবে না পরে যাবার ভয় ,
যে ভালোবাসার হবে নাকো কোনোদিন
কোনো ক্ষয় ।
কখনো আকাশের সাদা মেঘের মতো ,
আবার কখনো বা উত্তাল সমুদ্রের
ঢেউয়ের মতো ভেসে বেড়াতাম ।
কিন্তু তুমি আমার মনের কথা
কোনোদিন না জানতে চাইলে ,
না তোমার মনের কথা কোনোদিন বললে ।
তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনোই  
যেতাম না ,
না হয় তোমাকে পেতাম না ।
আজও তুমি নিলে না আমার
মনের খোঁজ ,
কিন্ত আমার মন যে তোমার মনের খোঁজের আশায় ছুটে চলেছে , 
নদীও তো এপার ভেঙে ওপার গড়ছে ।
কিন্তু তুমি সেই এক জায়গাতেই
থেমে আছো ,
প্রতিদিন আমার শরীরের খোঁজ নিচ্ছো।

1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

শারীরিক চাহিদার ঊর্ধ্বে মনের গভীর সংযোগ ও ভালোবাসার আকুলতাকে না পাওয়ার এক চরম বাস্তব ও হৃদয়স্পর্শী হাহাকার এই কবিতা।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট