পলাশ বনে রঙের ছোঁয়া
খুশি রঙিন মনে,কৃষ্ণচূড়া গাছের তলে
দেখা তোমার সনে।
কৃষ্ণচুড়া শিমূল কিংশুক
লাল হলুদে ভরা,
ফাগের আগুন গায়ে মেখে
হাসছে যেন ধরা।
তোমার ছোঁয়ায় রঙিন হলাম
বিদঘুটে সব রঙে,
হোলির দিনে তিতলি হয়ে
নাচছি নানা ঢঙে।কানুর সাথে রাইকিশোরী
রাসলীলা যে করে,
বসন্ত তাই মনের দুঃখে
আছে নিজের ঘরে।
কোকিল ডাকে কুহু করে
দোলে বৃক্ষ শাখে,
কানু রাধার পিড়ীতিতে
চুপটি করে থাকে।
ফাগুন মাসে হোলির দিনে
সবাই হোলি খেলি,
ফাগ উৎসবে খোঁপায় লাগা
সুগন্ধি ফুল বেলি।


২টি মন্তব্য:
অসাধারণ লেখা 🥰❤
চমৎকার লিখেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন