বুধবার, ৬ মে, ২০২৬

ওরা শিশু... - রুদ্র কিশোর দাস

 



ওরা শিশু 
ওদের পিঠে বস্তা কেন?
স্কুলের বই কোথায়?
ওরা বাসন মাজে চায়ের দোকানে -
ওরা লেদ কারখানায় কি করে?

তেল সাবান চিরুনি নেই বুঝি?
একটাই জামা? ছেঁড়া?

ওরা খায় না দুবেলা মা?
আমি লিখবো ওদের কথা?
ওদের কান্না -পেটে ব্যথা..
তুমি তো কত কিছু লেখো,
আমি লিখবো ওদের কথা,
শুনবো ওদের কথা পাশে বসে।


রুদ্র কিশোর দাস 


৩টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

ভীষণ সুন্দর লেখা 🥰
সুন্দর বার্তা 🥰🙏🏻
এগিয়ে চলো 🥰🌹
আন্তরিক অভিনন্দন 🥰🌹

সালাম মালিতা বলেছেন...

অসাধারণ বাস্তব সত্য তুলে ধরেছেন কবি। পুঁজিবাদী সমাজের নোংরামি আপনার লেখায় অসাম্য স্পষ্ট। 🙏

নামহীন বলেছেন...

খুব সুন্দর লেখা।লেখো অনেক।পড়ার অপেক্ষায় রইলাম

অনুপ্রবেশের চরম হাল... - সৌরভী করমহাপাত্র

অনুপ্রবেশের চরম হাল - সৌরভী করমহাপাত্র ভীষণ ঝুঁকি ঝামেলাতে স্বচ্ছতার এই অভিযানে,  বঞ্চিত হয় কারা তারা রয় যে দুঃখে অভিমানে!  অনুপ্রেরণ জোগা...

জনপ্রিয় পোস্ট