বুধবার, ৬ মে, ২০২৬

নিয়তি কলমে- ঝরনা দত্ত

ঝরনা দত্ত 

 

 সবাই জানে পৃথিবীতে 
 ভাগ্যের নাম নিয়তি,
 সময় বিশেষে ভাবে মানুষ 
 বৃদ্ধ মরলে কি ক্ষতি?

 প্রথম জীবনে মা-বাবা 
 স্বর্গের চেয়েও বড়,
 ছেলে-মেয়ে মানুষ করতে 
 থাকেন তারা দঢ়।

 ধীরে ধীরে বয়স হলে 
 কাজও সম্পন্ন হয়,
 সন্তানরা প্রতিষ্ঠা পেলে 
 থাকেনা মা বাবার ভয়।

 কার্যক্ষেত্রে যাচ্ছে দেখা 
 বয়স বেড়ে গেলে,
 সবাই ছেড়ে যাচ্ছে চলে 
 মা-বাবাকে ফেলে।

 থাকছে কেউ বৃদ্ধাশ্রমে 
 কেউ বা ফুটপাতে,
 শীত, গ্রীষ্ম  মাথায় করে
 থাকছে কোনোমতে।

 সঙ্গীহীন হয়ে কেউবা 
 কাটায় রাস্তার ধারে,
 অসহায় মনে ভাবে তারা
 সন্তান বলবো কারে?

 জীবনে আজ নেমে এসেছে
 ঘোর অন্ধকার, 
 বড় হয়ে সন্তানেরা ভাবেনা 
 কথা মা বাবার।

 অতীত-বর্তমান-ভবিষ্যৎ 
 মিলেই মানব জীবন,
 একথা ভেবে জীবনে চলা 
 দরকার তাই ভীষণ।

 ভোগের আকাঙ্ক্ষায় ক্ষিপ্ত 
 মানুষ হারায় মানবিকতা,
 আজ বৃদ্ধ রয়েছে রাস্তায় পড়ে 
 নেই কোনো আন্তরিকতা।

 ছেলে বড় হয়ে বিদেশে গেছে
 নেইকো বাবার খোঁজ,
 অসহায় বাবা কাঁপছে শীতে 
  নিয়তির ভুরিভোজ

কোন মন্তব্য নেই:

মুখোশের অন্তরালে.... কলমে- সুবর্ণা দাশ

  বধির হয়ে গেলো উমা। কী অপরাধ ছিল উমার! ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জানালার দিকে। কারো কোনো কথায় সাড়া দেয় না। ঘুম নেই, খাওয়া নেই, দিনরাত...

জনপ্রিয় পোস্ট