বুধবার, ৬ মে, ২০২৬

বেশ্যাপতি - উজ্জ্বল কান্তি দাশ

উজ্জ্বল কান্তি দাশ



 
বেশ্যা বাড়ি যাও হে ভদ্র
মুখ লুকিয়ে রাত্রি কালে, 
তবুও তুমি সমাজে মান্য
দুর্নাম কেবল বেশ্যার ভালে! 
একদিন তোমায় বেশ্যা বাড়িতে
দেখলো চেনা জনে, 
হাত পা তোমার শীতল হলো
ভয় ঢুকলো মনে! 
সেখান হতে মানে মানে
পালিয়ে যেই এলে, 
নিজেকে বাঁচাতে নোংরা এক
চাল তুমি খেলে গেলে। 
টাকা ছড়িয়ে লোভী লোকদের
তুললে অযথা ক্ষেপিয়ে, 
অপরাধ যত বেশ্যার কাঁধে
অবলীলায় দিলে চাপিয়ে। 
যুবকেরা সব নষ্ট হচ্ছে
হচ্ছে পথ ভ্রষ্ট, 
ভাবটা তোমার ওদের জন্য
হৃদয়ে কত না কষ্ট! 
কত রাত তুমি বেশ্যার বুকে
তৃপ্তিতে ছিলে ঘুমিয়ে, 
তাকেই আজকে মারতে এসেছো
সাঙ্গোপাঙ্গ নিয়ে। 
কুকীর্তি সব ঢাকতে তোমার
সাজালে দাবার গুটি, 
প্রকাশ্যে তুমি ধরলে চেপে
বেশ্যার চুলের মুঠি। 
কানে কানে তাকে বললে তুমি
দিতে পারি তোকে ছেড়ে, 
আমার নামটা মুখে নিস যদি
জানে দেব তোকে মেরে। 
অসহায় নারীকে বেশ্যা বানিয়ে
সেজে আছো সমাজপতি! 
সবাই জানে সবাই বোঝে
আসলে তুমি বেশ্যাপতি।
এমনই করে কতকাল তুমি
ধামাচাপা দিয়ে সব যাবে? 
ধর্মের কল বাতাসে নড়ে
সময়ে ঠের পাবে।
জনগণ ঠিক গর্জে উঠে
করবে তোমার গতি, 
ধর্ ধর্ মার্ বলবে সবাই
এ শালা বেশ্যা পতিত! 
ছিঃ! এ নাকি সমাজপতি!

কোন মন্তব্য নেই:

মুখোশের অন্তরালে.... কলমে- সুবর্ণা দাশ

  বধির হয়ে গেলো উমা। কী অপরাধ ছিল উমার! ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জানালার দিকে। কারো কোনো কথায় সাড়া দেয় না। ঘুম নেই, খাওয়া নেই, দিনরাত...

জনপ্রিয় পোস্ট