চিরন্তন পল্লীর ছবি
- রামকৃষ্ণ পাল
গ্রামের এই চিরন্তন ছবি
সহজ সরল ধরন,
সকাল থেকেই ছন্দে জীবন
আজো করি স্মরণ।
পুব আকাশে রাঙিয়ে সূর্য
কাঁধে লাঙ্গল কৃষকের,
চিরাচরিত চাষের কাজেই
নিত্য কাজটি আনন্দের।
রাখাল বালক চড়ায় মাঠে
গরু ভেড়া বা ছাগল,
সারাদিনটি কাটে বেশ সুন্দর
মনকে বানায় পাগল।
সবুজ বাংলার পথটি ধরে
চলছে জীবন নিরন্তর,
সবুজ ধানে সোনার ফসল
জ্বালানি ধোঁয়া প্রান্তর।
কেউ যাচ্ছে নদীতে ধরতে
মাছ জালে ,বরশিতে,
প্রাণচঞ্চল গ্রামের এ জীবন
সদাই হাস্য ধরিত্রীতে।
![]() |
| লেখক - রামকৃষ্ণ পাল |


1 টি মন্তব্য:
কবিতার প্রতিটি লাইনে অনুভূতির ছোঁয়া রয়েছে। অসাধারণ লিখেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন