মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চিরন্তন পল্লীর ছবি.... - রামকৃষ্ণ পাল


চিরন্তন পল্লীর ছবি
- রামকৃষ্ণ পাল 


গ্রামের এই চিরন্তন ছবি 
সহজ সরল ধরন, 
সকাল থেকেই ছন্দে জীবন 
আজো করি স্মরণ।

পুব আকাশে রাঙিয়ে সূর্য 
কাঁধে লাঙ্গল কৃষকের,
চিরাচরিত চাষের কাজেই
নিত্য কাজটি আনন্দের।

রাখাল বালক চড়ায় মাঠে 
গরু ভেড়া বা ছাগল, 
সারাদিনটি কাটে বেশ সুন্দর 
মনকে বানায় পাগল।

সবুজ বাংলার পথটি ধরে 
চলছে জীবন নিরন্তর, 
সবুজ ধানে সোনার ফসল 
জ্বালানি ধোঁয়া প্রান্তর।

কেউ যাচ্ছে নদীতে ধরতে 
মাছ জালে ,বরশিতে,
প্রাণচঞ্চল গ্রামের এ জীবন 
সদাই হাস্য ধরিত্রীতে।


লেখক - রামকৃষ্ণ পাল 


২টি মন্তব্য:

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

কবিতার প্রতিটি লাইনে অনুভূতির ছোঁয়া রয়েছে। অসাধারণ লিখেছেন।

SKY BRAND বলেছেন...

প্রতিটি পংক্তিতে অনুভূতির সূক্ষ্ম প্রকাশ লেখাটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

অতীতের পোড়া গন্ধ... - মেফ্তাহুল জান্নাত

লেখিকা - মেফ্তাহুল জান্নাত অতীতের পোড়া গন্ধ  - মেফ্তাহুল জান্নাত  এক দুর্বিষহ নগরীর গল্প লিখেছেন বিধাতা, অথচ, তাকেই কীনা ভাবতে চাই আপন, মন ত...

জনপ্রিয় পোস্ট