ঘুম
- ড. তুষার কান্তি মুখোপাধ্যায়
ঘুম কখন আসে কখন যায়
খেয়াল রাখবে কে ?
কাছাকাছি থাকলে কেউ
হয়তো খোঁজ রাখতো সে !
ঘুম অতি দুর্লভ জিনিস
সবার ভাগ্যে কি জোটে ?
ঔষধ খেয়েও আসে না যার
তার কপালে কি ঘটে ?
ধনীদের যে ঘুম উধাও
পাহারা দেওয়ার জন্যে ,
চোর ডাকাতের ঘুম নেই
তারা সুযোগের আশায় হন্যে !
পুলিশের ঘুম উড়েছে
চোর ডাকাতদের ধরতে ,
ভদ্র হয়ে করো না চুরি
তবে রাজনীতি হবে শিখতে ।
প্রেমে যদি পড়েছে কেউ
ঘুমটা যাবে উবে ,
প্রেয়সী র কথা ভেবে ভেবেই
প্রেমিক হয়তো শোবে ।
তাতে কি আর আসবে ঘুম
তার মুখটা উঠবে ভেসে ,
শেষ রাতে যদিও আসে ঘুম
সূয্যি উঠবে হেসে ।
আমি অতি ভাগ্যবান
হঠাৎ ঘুমিয়ে পড়ি ,
অল্প ডাকে ভাঙ্গলে ঘুম
মাধব কে স্মরণ করি ।
![]() |
| - ড. তুষার কান্তি মুখোপাধ্যায় |


২টি মন্তব্য:
আপনার লেখনী পাঠকের হৃদয়ে আলাদা এক আবেগ তৈরি করে। অভিনন্দন।
আপনার লেখনীতে মানবজীবনের বাস্তবতা ও কাব্যিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় ফুটে উঠেছে।
একটি মন্তব্য পোস্ট করুন