মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ঘুম... ড. তুষার কান্তি মুখোপাধ্যায়



 ঘুম 
- ড. তুষার কান্তি মুখোপাধ্যায়


ঘুম কখন আসে কখন যায় 
খেয়াল রাখবে কে ?
কাছাকাছি থাকলে কেউ
হয়তো খোঁজ  রাখতো সে  !

ঘুম অতি দুর্লভ জিনিস 
সবার ভাগ্যে কি জোটে ?
ঔষধ খেয়েও আসে না যার
তার কপালে কি ঘটে  ?

ধনীদের যে ঘুম উধাও
পাহারা দেওয়ার জন্যে  ,
চোর ডাকাতের ঘুম নেই 
তারা সুযোগের আশায় হন্যে  !

পুলিশের ঘুম উড়েছে
চোর ডাকাতদের ধরতে ,
ভদ্র হয়ে করো না চুরি
তবে রাজনীতি হবে শিখতে  ।

প্রেমে যদি পড়েছে কেউ
ঘুমটা যাবে উবে ,
প্রেয়সী র কথা ভেবে ভেবেই
প্রেমিক হয়তো শোবে ।

তাতে কি আর আসবে ঘুম 
তার মুখটা উঠবে ভেসে ,
শেষ রাতে যদিও আসে ঘুম
সূয্যি উঠবে হেসে  ।

আমি অতি ভাগ্যবান 
হঠাৎ ঘুমিয়ে পড়ি ,
অল্প ডাকে ভাঙ্গলে ঘুম
মাধব কে স্মরণ করি  ।



- ড. তুষার কান্তি মুখোপাধ্যায়


২টি মন্তব্য:

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

আপনার লেখনী পাঠকের হৃদয়ে আলাদা এক আবেগ তৈরি করে। অভিনন্দন।

SKY BRAND বলেছেন...

আপনার লেখনীতে মানবজীবনের বাস্তবতা ও কাব্যিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় ফুটে উঠেছে।

অতীতের পোড়া গন্ধ... - মেফ্তাহুল জান্নাত

লেখিকা - মেফ্তাহুল জান্নাত অতীতের পোড়া গন্ধ  - মেফ্তাহুল জান্নাত  এক দুর্বিষহ নগরীর গল্প লিখেছেন বিধাতা, অথচ, তাকেই কীনা ভাবতে চাই আপন, মন ত...

জনপ্রিয় পোস্ট